১৪ জুন ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৪৭তম ট্রফির খোঁজে মাঠে নামছেন লিওনেল মেসি

ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন লিওনেল মেসি। ইতোমধ্যেই বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, লিগ ওয়ানসহ সব মিলিয়ে ৪৬টি ট্রফি নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এখানেই থামছেন না মেসি। এবার তার লক্ষ্য ক্লাব বিশ্বকাপ জিতে ক্যারিয়ারে নতুন এক মাইলফলক ছোঁয়া।

 

 

আগামীকাল ক্লাব বিশ্বকাপে আল আহলির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইন্টার মায়ামির অভিযান। নতুন সংস্করণে আয়োজিত এই টুর্নামেন্টে ৩২টি দল অংশ নিচ্ছে, যেখানে রয়েছে গ্রুপ পর্ব এবং নকআউট রাউন্ডের লড়াই। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মেসি বলেন, এটি একটি সুন্দর টুর্নামেন্ট। এখানে থাকতে পারাটা এবং খেলার সুযোগ পাওয়াটা সত্যিই রোমাঞ্চকর। এর আগে অন্য দলের হয়ে খেলেছি, তবে তখন মানসিকতা ছিল একেবারেই ভিন্ন। এবারও আমি উদ্দীপনায় পূর্ণ এবং আশাবাদী।

 

 

এই প্রতিযোগিতাকে বড় একটি সুযোগ হিসেবে দেখছেন তিনি, বিশেষ করে দক্ষিণ আমেরিকা ও বিশ্বের বিভিন্ন ক্লাবের জন্য। তিনি বলেন, এটি এমন একটি মঞ্চ, যেখানে ইউরোপের বড় ক্লাবগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাওয়া যাবে। বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলা, এমন অভিজ্ঞতা খেলোয়াড় এবং সমর্থক দুই পক্ষের জন্যই বিশেষ কিছু।

 

 

এ পর্যন্ত বার্সেলোনার হয়ে তিনবার ক্লাব বিশ্বকাপ জিতেছেন মেসি। এবার ইন্টার মায়ামির জার্সিতে শিরোপা জিতলে সেটিই হবে তার ক্যারিয়ারের ৪৭তম ট্রফি যা তাকে আরও এক ধাপ ওপরে নিয়ে যাবে ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠত্বের বিচারে। মেসির বয়স এখন ৩৭। কিন্তু বয়স যে কেবলই সংখ্যা, তা তিনি আবারও প্রমাণ করতে চান এই নতুন চ্যালেঞ্জ জয়ের মাধ্যমে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০