৭ জুলাই ২০২৫, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪শ’র দোরগোড়ায় দাঁড়িয়ে কেন থেমে গেলেন মুল্ডার?

ক্রিকেট বিশ্ব যখন অপেক্ষায় ছিল নতুন ইতিহাসের, ঠিক তখনই ঘটল অভাবনীয় এক সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্বের ভার সাময়িকভাবে কাঁধে নিয়ে উইয়ান মুল্ডার পৌঁছে গিয়েছিলেন এক কিংবদন্তি মাইলফলকের একদম কিনারায়। দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে যখন লাঞ্চ ব্রেকে তার নামের পাশে জ্বলজ্বল করছে ৩৬৭*, সবাই ধরে নিয়েছিল ইতিহাস এখন কেবল সময়ের অপেক্ষা।

 

 

কিন্তু দ্বিতীয় সেশনে ব্যাট হাতে আর নামেননি মুল্ডার। বরং সবাইকে চমকে দিয়ে ইনিংস ঘোষণা করে দেন। স্বপ্ন ভাঙে ৪০০ পার হওয়ার, নতুন রেকর্ড গড়ার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিস্ময় আর হতাশার ঢেউ। ডেল স্টেইন থেকে তাবরিজ শামসিও মত দেন, মাল্ডার চাইলেই লারাকে টপকে যেতে পারতেন। তবে দিনের খেলা শেষে মুল্ডার নিজেই জানালেন তার মনের কথা, ‘প্রথমত, আমি মনে করেছিলাম আমরা যথেষ্ট রান করে ফেলেছি, তাই এখন আমাদের বোলিংয়ে মন দেওয়া উচিত। দ্বিতীয়ত, ব্রায়ান লারা একজন কিংবদন্তি। বাস্তবিক অর্থেই তিনি ডিসার্ভ করেন এই রেকর্ডটা নিজের কাছে রাখার।’

 

 

তিনি আরও বলেন, ‘৪০০ রান করেছিলেন লারা, সেটাও ইংল্যান্ডের বিপক্ষে। ওনার মতো একজন খেলোয়াড়ের এমন একটা রেকর্ড ধরে রাখা সত্যিই বিশেষ কিছু। যদি আবার কখনও এমন সুযোগ পাই, আমি হয়তো একই সিদ্ধান্ত নেব। হেড কোচ শুকরি কনরাডও বলেছিলেন—‘লিজেন্ডদের জন্য বড় রেকর্ডগুলো থাকুক।’ আমি সেটাই করেছি।’ ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে মনে হচ্ছিল ৪০০’র গণ্ডি পেরিয়ে যাওয়া শুধুই সময়ের ব্যাপার। কিন্তু দলীয় স্বার্থে ব্যক্তিগত গৌরবকে ত্যাগ করে মুল্ডার দেখালেন, ক্রিকেট এখনও জেন্টেলম্যানদের খেলা।

 

ব্রায়ান লারার ৪০০* ইনিংসটি ছিল ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে, টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ হিসেবে যা আজও অক্ষুণ্ন। মুল্ডারের সিদ্ধান্ত হয়তো তাকে সেই তালিকার শীর্ষে তুলল না, কিন্তু ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিল অন্য এক উচ্চতায়—নেতৃত্ব, শ্রদ্ধা আর আত্মত্যাগের প্রতীক হিসেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১০

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১১

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১২

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৩

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৪

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৫

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৬

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৭

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৮

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৯

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

২০