বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
৪ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হ্যামট্রামিক সিটির চূড়ান্ত নির্বাচন আজ : নির্ধারিত হবে শহরের ভবিষ্যৎ নেতৃত্ব

আজ ৪ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে হ্যামট্রামিক সিটির চূড়ান্ত নির্বাচন। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে রাত ৮টা পর্যন্ত। শহরের ভোটকেন্দ্রগুলোতে ইতিমধ্যেই নির্বাচনী আমেজ বিরাজ করছে। নাগরিকরা প্রত্যাশা করছেন একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন।

 

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মুহিত মাহমুদ এবং ইয়েমেনি বংশোদ্ভূত অ্যাডাম আল হারবি। কাউন্সিলম্যান পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী আবু মুসা ও নাঈম চৌধুরী। প্রাইমারি নির্বাচনে এই তিন বাংলাদেশি প্রার্থীই জয়লাভ করেছিলেন, যা তাদের জনপ্রিয়তা ও সম্প্রদায়ের মধ্যে গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে।

 

হ্যামট্রামিকের নাগরিকরা মনে করছেন, আজকের নির্বাচন শুধু মেয়র বা কাউন্সিলম্যান নির্বাচন নয়; এটি শহরের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। স্থানীয় কমিউনিটি নেতারা জানান, এই ভোট শহরকে ঐক্যবদ্ধ করবে এবং এমন নেতৃত্ব নির্বাচন করবে যারা পুরো হ্যামট্রামিক কমিউনিটিকে প্রতিনিধিত্ব করবে।

 

নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া প্রার্থীরা ভোটারদের আহ্বান জানিয়েছেন নাগরিক দায়িত্ব পালনে সক্রিয় হতে এবং নির্ধারিত সময়ে ভোট প্রদান করতে। আজকের এই নির্বাচনকে ঘিরে হ্যামট্রামিক জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বাংলাদেশি কমিউনিটির অনেকেই আশা করছেন, তাদের প্রার্থীরা জয়লাভ করলে এটি হ্যামট্রামিকের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায় সূচনা করবে।

 

হ্যামট্রামিকের এই নির্বাচন স্থানীয় রাজনীতিতে শুধু নেতৃত্ব নয়, বরং বহুসাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবেও গুরুত্ব বহন করছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১০

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১১

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১২

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৩

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৪

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৫

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৬

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

১৭

নিউইয়র্কে বড়লেখাবাসীর মিলনমেলা বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন

১৮

ওয়াশিংটন ডিসিতে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা

১৯

যুক্তরাষ্ট্রের শ্রেণিকক্ষে রোবট শিক্ষক আনার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষকেরা

২০