৫ ডিসেম্বর ২০২২, ৯:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্টুডেন্ট ঋণ মওকুফ কার্যক্রমে নিষেধাজ্ঞা

আদালতের রায়ে নিষিদ্ধ হয়ে গেছে প্রেসিডেন্ট বাইডেন ঘোষিত স্টুডেন্ট লোন মওকুফের কার্যক্রম। ফলে ক্ষতিগ্রস্ত হলো প্রায় সাড়ে ৪ কোটি আমেরিকান।

রিপাবলিক্যান নেতৃত্বাধীন স্টেট টেক্সাসের আদালত গত সোমবার অনির্দিষ্টকালের জন্য প্রেসিডেন্ট বাইডেন ঘোষিত স্টুডেন্ট লোন মওকুফের আদেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ আদেশ পুরো আমেরিকা জুড়ে প্রযোজ্য।

টেক্সাসের ৮ম সার্কিট অব আপীল বিভাগ গত সোমবার এই রায় প্রদান করে। টেক্সাসের মামলাটি দায়ের করেছিল কনজারভেটিভ লিনিং ‘জব ক্রিয়েটরস নেটওয়ার্ক ফাউন্ডেশন’।

আদালত তার রায়ে বলেন, প্রেসিডেন্ট লোন মওকুফের নির্বাহী আদেশ দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। আদালত এই আদেশ নেশানওয়াইড স্থগিত করেছে।

এই রায় ঘোষণার পরপরই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লোন মওকুফের আবেদন গ্রহণ স্থগিত ঘোষণা করেন। অবশ্য এ পর্যন্ত ২ কোটি ৬০ লাখ আবেদন জমা পড়েছে।

তিনি অবশ্য বলেছেন, এই রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রীম কোর্টে আপীল করা হবে। পর্যবেক্ষকরা বলছেন, এ জটিলতা সহজেই দূর হচ্ছে না। রিপাবলিকানদেও প্রভাবিত আদালত সাড়ে ৪ কোটি মানুষের প্রত্যাশার অপমৃত্যু ঘটলো।

এদিকে আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে স্টুডেন্ট লোন পরিশোধের স্থগিতাদেশ। সরকার থেকে নতুন করে কোন আদেশ না দিলে ১ জানুয়ারি ২০২৩ থেকে ঋণ গ্রহিতাদের সুদসহ লোন পরিশোধ আবার শুরু করতে হবে।

গত আগষ্টে প্রেসিডেন্ট জো বাইডেন সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত স্টুডেন্ট লোন মওকুফের ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন। এতে ৪ কোটি ৩০ লাখ আমেরিকান স্টুডেন্ট ঋণের বোঝা থেকে পুরোপুরি বা আংশিক রেহাই পাচ্ছিলেন।

আরও পড়ুনঃ মিশিগানে সাড়ে আট বিলিয়ন আনএপ্লয়মেন্ট জালিয়াতি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

শূন্য থেকে ট্রিলিয়ন ডলার: ইলন মাস্কের সাফল্যের গল্প

কুইন্সে বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

১০

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

১১

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

১২

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

১৩

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

১৪

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

১৫

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১৬

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১৭

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১৮

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৯

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

২০