বাংলা সংবাদ ডেস্ক
৯ জুলাই ২০২৪, ৪:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেমিফাইনালে মেসি খেলবেন কি ?

কোপা আমেরিকার ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডার বিপক্ষে লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়ে শঙ্কা জেগেছে। কোয়ার্টারে ইকুয়েডরের বিপক্ষে খেললেও পুরোপুরি ফিট ছিলেন না বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

অস্বস্তি নিয়ে খেললেও তেমন ছন্দেও ছিলেন না লিও। তাই সেমির আগে বড় প্রশ্ন মেসির ইনজুরি শঙ্কা। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির দাবি, ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামতে আছেন তৈরি এলএমটেন।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ বলেন, ‘লিও (মেসি) ভালো আছে। সে ভালোভাবে (অনুশীলন) শেষ করেছে। তো আগামীকালের ম্যাচে সে থাকবে। আমরা শান্ত আছি। সে ভালো পর্যায়ে। আমাদের জন্য জরুরি সে।’

এদিকে ফাইনালে ওঠার মিশনে ডি মারিয়াকেও মেসির সঙ্গে দেখা যেতে পারে। পূর্ণ ফিট না থাকায় কোয়ার্টার ফাইনালে পুরো ম্যাচ বেঞ্চে বসে কাটিয়েছেন এই ফরোয়ার্ড।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কানাডার বিপক্ষে সেমিফাইনালে ফিরছেন এই তারকা। শেষ চারে ৪-৩-৩ ছকে তাকে খেলাতে পারেন লিওনেল স্কালোনি।

আসরের প্রথম সেমিতে কানাডার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। আরটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

২

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৩

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৪

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৫

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৬

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৭

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৮

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৯

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১০

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

২০