৯ জুলাই ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুযোগ পেলে ঠিকই লারার রেকর্ড ভেঙে দিতেন গেইল

৩৬৭ রানে অপরাজিত ছিলেন, খেলা হয়েছে কেবল দ্বিতীয় দিন লাঞ্চ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক উইয়ান মুল্ডার অনায়েসেই চেষ্টা করতে পারতেন ব্রায়ান লারার ৪০০* রানের রেকর্ড তাড়ার। অথচ লাঞ্চেই ইনিংস ঘোষণা করে দিলেন প্রোটিয়া ব্যাটার।

 

 

ক্রিকেট ইতিহাসে নিজের নামটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ পেয়েও মুল্ডার যা করেছেন তাতে বিস্মিত ক্রিকেট দুনিয়া। পরে অবশ্য মুল্ডার জানিয়েছেন মূলত লারার প্রতি সম্মান দেখিয়েই ইনিংস ঘোষণা করে দেন। ৪০০ রানের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস নাকি লারার সাথেই যায়। লারার ইনিংস ছিল ইংল্যান্ডের বিপক্ষে, আর মুল্ডারের জিম্বাবুয়ের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকান ব্যাতার এসব আমলে নিয়েই চাননি লারাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করার। তবে লারার ওয়েস্ট ইন্ডিজেরই আরেক কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল বলছেন সুযোগ পেলে মুল্ডারের মতো ভুল করতেন না। সুযোগ লুফে নিয়ে ঠিকই লারাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন ইউনিভার্স বস।

 

 

সম্প্রতি তিনি বলেন, ‘যদি আমি ৪০০ রানের সুযোগ পেতাম, আমি সেটা হাতছাড়া করতাম না। এমন সুযোগ জীবনে একবারই আসে। আপনি জানেন না আর কখন ট্রিপল সেঞ্চুরির কাছাকাছি যাবেন। মুল্ডার সুযোগটা একেবারে নষ্ট করেছে। সে ঘাবড়ে গিয়েছিল। কিংবদন্তি হতে চাইলে রেকর্ডের জন্য লড়তেই হয়।’ ‘৪০০ রান হলো টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত অর্জন। সেটা জিম্বাবুয়ে হোক কিংবা অস্ট্রেলিয়া, একটা ট্রিপল বা কোয়াড্রাপল সেঞ্চুরি সব সময়ই ইতিহাস গড়ে। মুল্ডার এমন একটা সুযোগ পেয়েও সেটাকে সম্মান জানায়নি। তরুণ খেলোয়াড় হিসেবে এটা তার বড় ভুল।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০