বাংলা সংবাদ ডেস্ক
১৩ অগাস্ট ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তের কামব্যাকে টাইব্রেকারে পিএসজির শিরোপা উৎসব

দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, তারপর টাইব্রেকারে স্নায়ু-যুদ্ধ জিতে উয়েফা সুপার কাপ নিজের করে নিল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ইতালির উদিনের ব্লু এনার্জি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট শেষে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে স্কোর ছিল ২-২। পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে জিতে আরেকটি ইউরোপিয়ান ট্রফি যোগ করল লুইস এনরিকের শিষ্যরা।

 

 

 

ম্যাচে অনেকেই ভেবেছিল পিএসজির কাছে পাত্তাই পাবে না টটেনহ্যাম। শুরুতে বল দখলে আধিপত্য ছিল পিএসজির (বল দখল ৭৪%), কিন্তু সুযোগ কাজে লাগায় এগিয়ে ছিল টটেনহ্যাম। ৩৯ মিনিটে মিকি ফান দে ভেনের হেডে লিড নেয় তারা। এই গোলের পর নির্ঘাত পিএসজি সমর্থকদের ক্লাব বিশ্বকাপের ফাইনালের কথা মনে পড়েছিল যেখানে লন্ডনের আরেক ক্লাব (চেলসি) তাদের নাকানি চুবানি খাইয়ে ট্রফি জিতে নিয়ে গিয়েছিল। সেই ভয় আরো বাড়ে যখন বিরতির পর ৪৮ মিনিটে পেদ্রো পোড়োর ক্রসে ক্রিস্টিয়ান রোমেরোর হেডে ব্যবধান দ্বিগুণ হয়।

 

 

 

তবে শেষ পাঁচ মিনিটে বদলে যায় ম্যাচের চিত্র। ক্লাব বিশ্বকাপের ফাইনালে কামব্যাক না হলেও এই ফাইনালে ৮৫ মিনিটে ভিতিনহার পাস থেকে কাং-ইন লি গোল করে পিএসজিকে ম্যাচে ফেরান। আর এরপরের নাটক জমা ম্যাচের শেষ সময়ের জন্য। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উসমান দেম্বেলের নিখুঁত ক্রসে গনসালো রামোসের হেডে সমতায় ফেরে ফরাসি চ্যাম্পিয়নরা।

 

 

 

এরপরেও ছিল নাটকীয়তা। টাইব্রেকারে শুরুটা ভালো হয়নি পিএসজির, প্রথম শটেই ১২ গজ দূর থেকে ভিতিনহার শট পোস্টের বাইরে। তবে নতুন গোলরক্ষক লুকা শেভালিয়েরের দারুণ সেভে ভ্যান দে ভেনের শট রুখে দেন তিনি। এরপর স্পার্সের তরুণ ফরোয়ার্ড ম্যাথিস টেল মারাত্মকভাবে বাইরে মেরে বসেন। শেষ শট নিতে এসে পুরো স্টেডিয়াম নীরব করে দেন নুনো মেন্দেস, ঠাণ্ডা মাথায় বল পাঠান জালে, নিশ্চিত করেন পিএসজির ৪-৩ পেনাল্টি জয়।

 

 

চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি এবার সুপার কাপও জয় করল, যদিও পরিসংখ্যানে (xG) পিছিয়ে ছিল, পিএসজির xG ছিল ১.১৭, টটেনহ্যামের ১.৩৮। তবু শেষ হাসি হাসল এনরিকের দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প প্রশাসনে আরও এক মন্ত্রীর বিদায়, পদ ছাড়লেন শ্রম সচিব

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

১০

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১১

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১২

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

১৩

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

১৪

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১৫

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১৭

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৮

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

২০