২২ এপ্রিল ২০২৩, ৮:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লিওনেল মেসি: একাই জিতলেন তিন পুরস্কার

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এবার একাই জিতলেন তিন পুরস্কার।

কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে সোনালি ট্রফি জিতিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। এরপর এমবাপ্পে-বেনজেমাদের পেছনে ফেলে ২০২২ সালের ফিফা বর্ষসেরার পুরস্কারও জিতেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

যদিও একের পর এক রেকর্ড বইয়ে ৩৫ বছর বয়সী এই ফুটবলারের নাম উঠছে। কাতার বিশ্বকাপের বছরে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) পুরস্কার জিতেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল মহাতারকার হাতে তিনটি পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর শুক্রবার নিজেদের ওয়েবসাইটে পুরষ্কার দেওয়ার বিষয়টি জানিয়েছে আইএফএফএইচএস।

২০২২ সালে দারুণ ফর্মের কারণে সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও আন্তর্জাতিক ফুটবলে সেরা গোলদাতা- এই তিন ক্যাটাগরিতে পদক জিতেছেন মেসি।

এখন পর্যন্ত মেসিই সবচেয়ে বেশি আইএফএফএইচএসের পুরস্কার জিতেছেন। ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ১৩টি আইএফএফএইচএস অ্যাওয়ার্ড জিতেছেন এই বিশ্বজয়ী ফুটবলার।

লিওনেল মেসি নিয়ে আরও পড়ুনঃ

‘মেসি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়’

বর্ষসেরা হয়ে যা বললেন মেসি 

মেসির গোলে জয়ে ফিরল পিএসজি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১০

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

১১

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল খাতে বাড়ছে দুশ্চিন্তা

১২

প্রযুক্তি বাজারে নতুন চমক, উন্মোচনের পথে ‘ট্রাম্প মোবাইল’

১৩

জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করলো বড়লেখার আকিলা ফারহা

১৪

স্বাক্ষরের সামান্য ভুলেও বাতিল হতে পারে এইচ-১বি ও গ্রিন কার্ড আবেদন

১৫

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

১৬

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

১৭

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

১৮

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

১৯

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

২০