বাংলা সংবাদ ডেস্ক
৭ মে ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাল-সবুজের জার্সি পরে খেলতে ফিফার অনুমতি পেলেন শমিত

লাল-সবুজের জার্সি পরে খেলতে ফিফার অনুমতি পেলেন শমিত শোম। সবকিছু ঠিক থাকলে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই হতে পারে তার অভিষেক।
এর আগে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার মাধ্যমে প্রবাসী ফুটবলারদের পথ দেখিয়েছেন। এবার সেই তালিকায় নতুন নাম শমিত শোম। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ‘কালভারি এফসি’-তে। তিনি ২০২০ সালে কানাডার জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, ফিফার ‘প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি’ শমিতকে বাংলাদেশ দলের হয়ে খেলার চূড়ান্ত অনুমতি দিয়েছে। মঙ্গলবার (৬ মে) ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই অনুমতি দেয়।
বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, “আমরা শমিতের পাসপোর্ট পাওয়ার পরপরই ফিফায় আবেদন করি। আজ ফিফা থেকে জানানো হয়েছে, তার বাংলাদেশের হয়ে খেলতে কোনো বাধা নেই। সব ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। আশা করছি, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে তার অভিষেক হবে।”
শমিত শোমের বাবা-মা দুজনই বাংলাদেশি, যদিও তার জন্ম এবং বেড়ে ওঠা কানাডায়। জাতীয় দলে জায়গা না পেলেও ক্লাব ফুটবলে নিয়মিত খেলছেন তিনি। শমিত নিজেও জানিয়েছেন, তিনি বাংলাদেশ দলের হয়ে খেলতে খুব আগ্রহী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১০

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১১

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১২

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৩

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৪

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৫

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৬

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৭

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৮

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৯

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

২০