৬ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেকর্ড নয়, ফ্রান্সের স্বার্থে জয় আর শিরোপা চান এমবাপ্পে

রেকর্ড গড়তে সব খেলোয়াড়েরই ভালো লাগে। ব্যতিক্রম নয় কিলিয়ান এমবাপ্পের ক্ষেত্রে। আর কীর্তিটা যদি কিংবদন্তিদের তালিকায় হয় তাহলে আনন্দটা ‍দ্বিগুণ হয়। আনন্দ হচ্ছে ফ্রান্সের অধিনায়কেরও।
তবে রেকর্ড গড়ায় মনোযোগী নন, ম্যাচ ও শিরোপা জিততে চান এমবাপ্পে। গতকাল ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর এমনটিই জানিয়েছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার। গতকাল জয়ের দ্বিতীয় গোলটি করেছেন তিনি। অপর গোলটি করেছেন মাইকেল ওলিসে।

 

 

৮২ মিনিটের গোলে থিয়েরে অঁরির কীর্তি স্পর্শ করেছেন এমবাপ্পে। ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুজনে এখন যৌথভাবে দুইয়ে। গোলসংখ্যা ৫১টি। তবে ৫৭ গোলে শীর্ষে আছেন অলিভিয়ের জিরু।

 

 

দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে ৫১ গোল করেছেন অঁরি। ফ্রান্স কিংবদন্তির সেই গোলের সংখ্যা মাত্র ৮ বছরেই স্পর্শ করেছেন এমবাপ্পে। এত দ্রুত পূর্বসূরির রেকর্ড স্পর্শ করতে পারায় তাই এটাকে পাগলাটে বলে সম্বোধন করেছেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। তিনি বলেছেন, ‘এত দ্রুত কীর্তি স্পর্শ করা অনেকটা পাগলাটে। কিন্তু এটা আমি পছন্দ করি।

 

 

সামনে এগিয়ে যেতে চাই এবং সর্বোপরি দলের হয়ে ম্যাচ এবং শিরোপা জিততে চাই।’ কিংবদন্তি অঁরিকে শ্রদ্ধা জানিয়ে এমবাপ্পে বলেছেন, ‘ টিটি, তোমাকে কুর্নিশ। এখন তাকে ছাড়িয়ে যেতে চাই। হেনরির মতো তারকার কীর্তি স্পর্শ করা সম্মানের। সবাই জানে, ফ্রান্সের সমর্থকদের কাছে তিনি কী। স্ট্রাইকারদের কাছে আরো বিশেষ কিছু। সে এমন একজন যে আমাদের পথ তৈরি করে দিয়েছে। তার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’

 

 

আর জিরুর রেকর্ড ভাঙা নিয়ে ভাবছেন না এমবাপ্পে। তিনি বলেছেন, ‘রেকর্ডটা খুব কাছে এসেছে। তবে আমি যা ভাবছি সেটা তা নয়। আমি মনে করি এটা ভাঙতে পারব। তবে এর বাইরে গুরুত্বপূর্ণ কিছু আছে বলে মনে করি।’

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প প্রশাসনে আরও এক মন্ত্রীর বিদায়, পদ ছাড়লেন শ্রম সচিব

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

১০

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১১

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১২

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

১৩

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

১৪

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১৫

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১৭

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৮

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

২০