বাংলা সংবাদ ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রক্তে ভাসছিলেন সাইফ, গাড়ি না পেয়ে অটোরিকশায় হাসপাতালে নেন ছেলে

গতকাল বুধবার গভীর রাতে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা সাইফ আলী খান। মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজের বাসায় এক বা একাধিক দুর্বৃত্ত হামলা চালিয়েছিল সাইফের ওপর। ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে তাঁর শরীর। রক্তাক্ত অবস্থায় তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করার পর সাইফ আলী খানকে আইসিইউতে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে সাইফ আলী খানকে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আক্রান্ত হওয়ার পর সাইফকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাঁর সন্তান ইব্রাহিম আলী খান।

 

ইব্রাহিম আলাদা বাড়িতে থাকেন। জানা গেছে, খবর পেয়ে তড়িঘড়ি সাইফ-কারিনার বাড়িতে পৌঁছান অভিনেতার বড় ছেলে ইব্রাহিম আলী খান। তিনি যখন পৌঁছান, সে সময় রক্তে ভাসছেন সাইফ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি খুঁজে পাননি ইব্রাহিম। রাত সাড়ে তিনটা নাগাদ তাড়াহুড়ো করে বাবাকে অটোরিকশায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যান তিনি। সাইফের বাড়ি থেকে মাত্র দুই কিলোমিটার দূরেই হাসপাতাল। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, বুধবার গভীর রাতে চুরির উদ্দেশ্যেই বাড়িতে ঢুকেছিল দুর্বৃত্তরা। ঘটনায় আটক করা হয়েছিল সাইফের বাড়ির তিন সহায়ক কর্মীকে। সিটিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছিল, বুধবার দুপুরে ওই ব্যক্তি বাড়ির ভেতর প্রবেশ করে থাকতে পারে।

 

পরে মুম্বাই পুলিশের তরফে নিশ্চিত করা হয়, চুরিই ছিল ওই দুষ্কৃতকারীর আসল উদ্দেশ্য। সাইফের বাড়ির সিঁড়ির কাছে তাকে চিহ্নিতও করা গেছে। পলাতক দুষ্কৃতকারীর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। এদিকে আজ দুপুরে বাবাকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন ইব্রাহিম ও সারা আলী খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

১০

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

১১

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

১২

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

১৩

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

১৪

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১৫

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১৬

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১৭

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৮

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৯

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

২০