বাংলা সংবাদ ডেস্ক
২৬ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজাদ স্পোর্টস একাডেমির বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন

আজাদ স্পোর্টস একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ‘র‌্যাপিড র‌্যালি’ এবং ‘গোল্ডেন লিগ্যাসি ৪০+ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রাণবন্ত উপস্থিতি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং ক্রীড়াসুলভ আচরণে পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর।

 

টুর্নামেন্টে বিভিন্ন বিভাগে অংশ নেন অভিজ্ঞ ও নবীন খেলোয়াড়রা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খেলোয়াড়দের পারফরম্যান্স, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। অংশগ্রহণকারী, সমর্থক, স্বেচ্ছাসেবক ও আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়।

 

ইন্টারমিডিয়েট বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রায়হান হুসাইন ও নাহিদ হুসাইন জুটি। রানার্সআপ হয়েছেন কামরুজ্জামান শাইল ও জনি। নভিস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রুহান হুসাইন ও ইমরান তালুকদার। এ বিভাগের রানার্সআপ হন দেলোয়ার হোসাইন ও রেজাউল। অন্যদিকে গোল্ডেন লিগ্যাসি ৪০+ সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মাহবুব চৌধুরী (আলাল) ও শেখ সাইদুর। রানার্সআপ হয়েছেন মাহবুব চৌধুরী (লেবু) ও হাসান আহমেদ।

 

আজাদ স্পোর্টস একাডেমির মালিক ও পরিচালনাকারী এবং এনপিজি রিয়েল এস্টেটের ব্রোকার ও মালিক মাসুম আহমেদ বলেন, প্রতিবছর এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য হলো তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখা, যাতে তারা কোনো খারাপ কাজে জড়িয়ে না পড়ে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় হয় বলেও তিনি উল্লেখ করেন।

 

এছাড়াও আয়োজকরা জানান, শুধু শিরোপা জয় নয়, ধারাবাহিকতা, পরিশ্রম, বিনয় এবং প্রতিনিয়ত নিজেকে উন্নত করার মানসিকতাই একজন প্রকৃত চ্যাম্পিয়নের পরিচয় বহন করে। স্থানীয় ক্রীড়াবিদদের এগিয়ে নিতে এবং প্রতিভা বিকাশে ভবিষ্যতেও আরও বড় আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেছে আজাদ স্পোর্টস একাডেমি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০