বাংলা সংবাদ ডেস্ক
২৫ মে ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হককে সংবর্ধনা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্র্যামক সিটির অভিজাত আলাদিন রেস্টুরেন্টে সিলেট জেলা জজ কোর্টের সাবেক পিপি ও সিনিয়র অ্যাডভোকেট নুরুল হকের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৪ মে ২০২৬ রোববার বিকেল ৬টায় মিশিগানে বসবাসরত অ্যাডভোকেট পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রহিম। সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট কয়সর হাসান শিমন, অ্যাডভোকেট নাসিরুজ্জামান নাজিম, অ্যাডভোকেট কয়সর আহমেদ, অ্যাডভোকেট মোহাম্মদ আজিব উদ্দিন, অ্যাডভোকেট মহিউদ্দিন, অ্যাডভোকেট মহসিন চৌধুরী ও অ্যাডভোকেট দীপক চৌধুরীসহ আরও অনেকে।

 

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, মাস্টার আবুল কালাম আজাদ, কাউন্সিলম্যান কামরুল হাসান, আতাউর রহমান, নুরুল হক, শাহীন চেয়ারম্যান, রাজু চেয়ারম্যান, খালেদুজ্জামান খালেদ ও লিলু মিয়াসহ প্রবাসী বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট নুরুল হক এবং তার পুত্র নিউইয়র্কের বাফেলো সিটিতে চিকিৎসা পেশায় নিয়োজিত ডা. জিয়াকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন আয়োজকরা।

 

সংবর্ধিত অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নুরুল হক বলেন, মিশিগানে এসে অ্যাডভোকেটদের একান্ত সান্নিধ্য, আতিথেয়তা ও সংবর্ধনায় তিনি নিজেকে সম্মানিত বোধ করছেন। তিনি বলেন, প্রবাসে অ্যাডভোকেটদের এই একতাবদ্ধ প্রয়াস বাংলাদেশের অ্যাডভোকেট সমাজকে অনুপ্রাণিত ও গৌরবান্বিত করবে।

 

আলোচনায় বক্তারা অ্যাডভোকেট নুরুল হকের কর্মময় জীবনের প্রশংসা করেন এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি চা-আপ্যায়নের মাধ্যমে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০