বাংলা সংবাদ ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিন নতুন মাল্টিপ্লেক্স শুরু হচ্ছে

একের পর এক সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার বাস্তবতায় যখন দেশের চলচ্চিত্র প্রদর্শনী খাত সংকুচিত, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছে নতুন কয়েকটি মাল্টিপ্লেক্স প্রকল্প। দেশের তিন জেলায় নতুন তিনটি মাল্টিপ্লেক্স চালুর প্রস্তুতি চলছে। ঈদকে কেন্দ্র করে এসব প্রেক্ষাগৃহ দর্শকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ ও বগুড়ায় দুটি মাল্টিপ্লেক্স নির্মাণ করছে দেশের শীর্ষ প্রদর্শনী প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স।

 

 

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, নারায়ণগঞ্জের জালকুঁড়ি এলাকায় সীমান্ত টাওয়ারে নির্মাণাধীন শাখাটিতে তিনটি হল থাকবে। সবকিছু ঠিক থাকলে পবিত্র ঈদুল ফিতরেই এটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে। পাশাপাশি বগুড়ার পুলিশ প্লাজায় স্টার সিনেপ্লেক্সের আরেকটি শাখার কাজও চলমান রয়েছে। সেখানে দুটি হল থাকবে এবং চলতি বছরের মধ্যেই এটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

 

সারাদেশে সিনেমা হল কমে যাওয়ার প্রেক্ষাপটে নতুন প্রেক্ষাগৃহ চালুর বিষয়ে মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘স্টার সিনেপ্লেক্স আগে থেকেই সারাদেশে ১০০টি পর্দা চালুর ঘোষণা দিয়েছিল। নারায়ণগঞ্জ ও বগুড়ার প্রকল্পগুলোর কাজ অনেক আগেই শুরু হলেও বিভিন্ন কারণে তা শেষ হতে সময় লেগেছে।

 

 

 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বড় শহরগুলোকে গুরুত্ব দেওয়া হলেও ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়েও মাল্টিপ্লেক্স সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। নতুন হলগুলো চালু হলে সিনেমার দর্শক বাড়বে বলে মনে করি।’ এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার পাশে নির্মাণাধীন পদ্মা সিনেপ্লেক্সের কাজও প্রায় শেষ পর্যায়ে।

 

 

মালিক ও চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান, মাল্টিপ্লেক্সটির প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ঈদুল আজহায় উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এলাকাটিতে এখনও কোনো মাল্টিপ্লেক্স না থাকায় দর্শক চাহিদার কথা বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১০

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১১

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১২

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৩

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৪

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৫

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৬

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৭

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৮

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

১৯

শূন্য থেকে ট্রিলিয়ন ডলার: ইলন মাস্কের সাফল্যের গল্প

২০