বাংলা সংবাদ ডেস্ক
২২ মে ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বিমান, তেল ও গ্যাস খাতের প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে নতুন সাইবার হামলা চালাচ্ছে ইরান। শুক্রবার (২২ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি হ্যাকাররা ভুয়া চাকরির বিজ্ঞাপন ও নকল রিক্রুটারের পরিচয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের টার্গেট করছে।

 

মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান পালো অল্টো নেটওয়ার্কসের ইউনিট ৪২-এর গবেষকদের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানি অপারেটররা যুক্তরাষ্ট্রের একটি তেল-গ্যাস কোম্পানি, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠানকেও নিশানা করেছে। গবেষকদের মতে, বিমান ও জ্বালানি খাতের প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারলে মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলাচল এবং জ্বালানি সরবরাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব হতো। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর ইরান এমন অসম যুদ্ধকৌশল নিতে পারে বলে আগেই সতর্ক করেছিল মার্কিন গোয়েন্দারা।

 

এই সাইবার হামলায় ভুয়া চাকরির পোস্ট এবং ক্ষতিকর কোড ব্যবহার করা হয়েছে। এমনকি একটি ঘটনায় যুক্তরাষ্ট্রের একটি বিমান সংস্থার পরিচয়ও ব্যবহার করা হয়। তবে ইউনিট ৪২ জানিয়েছে, তাদের তথ্য অনুযায়ী লক্ষ্যবস্তু বিমান, তেল বা গ্যাস কোম্পানিগুলোতে হ্যাকাররা সফলভাবে প্রবেশ করতে পারেনি। যদিও বৈশ্বিক এই হ্যাকিং অভিযানে অন্য কিছু প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের কাছে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর মতো দূরপাল্লার সামরিক সক্ষমতা সীমিত থাকায় ওয়াশিংটন এখন সাইবার হামলার ঝুঁকির দিকে বিশেষ নজর দিচ্ছে। গত সপ্তাহে সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের গ্যাস স্টেশনের ট্যাংক রিডার সিস্টেমে একাধিক অনুপ্রবেশের ঘটনায়ও ইরানি হ্যাকারদের সন্দেহ করা হচ্ছে।

 

এভিয়েশন ইনফরমেশন শেয়ারিং অ্যান্ড অ্যানালাইসিস সেন্টারের প্রেসিডেন্ট জেফরি ট্রয় বলেন, যুদ্ধের পরিণতি হিসেবে আমরা এ ধরনের হামলার আশঙ্কা করছিলাম। ভুয়া আইটি কর্মী বা হেল্পডেস্কের মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়ার প্রবণতা বাড়ছে। ইরানের হ্যাকিং নেটওয়ার্ক অতীতেও বিদেশে অবস্থানরত ভিন্নমতাবলম্বীদের খুঁজে বের করতে বিমান সংস্থাগুলোকে টার্গেট করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

এদিকে মার্চ মাসে ইসরায়েল দাবি করেছিল, তারা ইরানের সাইবার ওয়ারফেয়ার সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এতে কতজন সাইবার অপারেটর নিহত হয়েছেন, তা স্পষ্ট নয়। গবেষকদের দাবি, যুদ্ধের মধ্যেও ইরানের কিছু সাইবার গ্রুপ আগের মতোই সক্রিয় রয়েছে এবং তারা বৈশ্বিক পর্যায়ে ধারাবাহিক সাইবার অভিযান চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১০

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১১

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১২

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৩

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৪

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৫

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৬

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৭

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৮

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

১৯

বিদেশি সাংবাদিকদের ভিসায় সামাজিকমাধ্যম যাচাই শুরু যুক্তরাষ্ট্রের

২০