বাংলা সংবাদ ডেস্ক
২০ মে ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

শ্রদ্ধা, ভালোবাসা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে পালিত হয়েছে বিশ্ব মা দিবস। রোববার (১০ মে) দিনভর প্রবাসের বিভিন্ন স্থানে সন্তানরা মায়েদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন। দূর-দূরান্ত থেকে ছেলেমেয়েরা এসে প্রিয় মাকে উপহার দিয়েছেন, কেক কেটেছেন এবং একসঙ্গে খাবার খেয়ে দিনটি উদ্‌যাপন করেছেন। মায়েরা সন্তানদের প্রাণভরে দোয়া আশীর্বাদ করেছেন।

 

ডেট্রয়েট শহরের দুর্গা মন্দিরে মা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন ভক্ত প্রদীপ চৌধুরী ও মন্দির কর্তৃপক্ষ। মায়েদের মঙ্গল কামনায় গীতাপাঠ ও কীর্তনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত মায়েরা সবাই মিলে কেক কাটেন। ভক্ত ও সন্তানদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।

 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অমল কৃষ্ণ দেব, মহিতোষ ভৌমিক, অনিমেষ পুরকায়স্থসহ উপস্থিত মায়েরা। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জ্বল সূত্রধর। মন্দিরের সভাপতি পংকজ দাশ বলেন, প্রতি বছরের মতো এবারও মা ও সন্তানদের একত্র করতে এই আয়োজন করা হয়েছে।

 

দুর্গা মন্দিরের মিডিয়া ও পাবলিকেশন ডিরেক্টর পার্থ দেব জানান, এটি মিশিগানে বাংলাদেশিদের পরিচালিত সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী মন্দির। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাঙালির কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরতে মন্দিরটি কাজ করে যাচ্ছে।

 

এদিকে, ওয়ারেন সিটির শিব মন্দিরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মা দিবস। বিকেলে আয়োজিত অনুষ্ঠানে ছিল গীতাপাঠ, কীর্তন ও প্রসাদ বিতরণ। অনুষ্ঠানে মায়েরা সমবেতভাবে কেক কাটেন এবং সন্তানদের সঙ্গে স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল খাতে বাড়ছে দুশ্চিন্তা

প্রযুক্তি বাজারে নতুন চমক, উন্মোচনের পথে ‘ট্রাম্প মোবাইল’

জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করলো বড়লেখার আকিলা ফারহা

স্বাক্ষরের সামান্য ভুলেও বাতিল হতে পারে এইচ-১বি ও গ্রিন কার্ড আবেদন

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

১০

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

১১

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

১২

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

১৩

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

১৪

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

১৫

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

১৬

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

১৭

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

১৮

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

১৯

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

২০