৬ ডিসেম্বর ২০২২, ৭:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রং তুলির মিতালিতে ক্যানভাসে ফুটে উঠে বাংলাদেশ

রং তুলির মিতালিতে ক্যানভাসে ফুটে উঠে বাংলাদেশ

শিল্পী অদিতি দেব মৌমি চলতি বছর নিজের সৃষ্টিকর্ম দিয়ে মিশিগানের শ্রেষ্ঠ চিত্রশিল্পী নির্বাচিত হয়েছেন। অনন্য প্রতিভার অধিকারী এই চিত্রশিল্পীর চিত্রকর্ম যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্টস গ্যালারিতে স্থান করে নিয়েছে।

শিল্পী অদিতি দেব মৌমির রং তুলির আঁচড়ে প্রকৃতি, নারী ও বাংলাদেশ জীবন্ত হয়ে ওঠে। সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে সংগতি রেখে কখনও কখনও প্রতিবাদী চিত্রও আঁকেন। কোমল, প্রাঞ্জল, সহজ, সুন্দর এই শব্দগুলো জুড়ে দেওয়া যায় শিল্পীর চিত্রকর্মের ভাণ্ডারে। নবীন এই শিল্পী প্রচারের আড়ালেই থাকতে ভালোবাসেন এবার তার কাজই তুলে এনেছে প্রচারের আলোয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে বসবাস করছেন চিত্রশিল্পী অদিতি দেব মৌমি। শৈশব থেকেই রং তুলির সাথে তার সখ্যতা। পিতা অরবিন্দ দেব আর মা মিনতি চৌধুরীর উৎসাহে ছবি আকাঁর প্রতি আগ্রহী হয়ে উঠেন মৌমি। জলরং পেন্সিল স্কেচ তৈলচিত্রসহ চিত্রশিল্পের প্রায় সকল মাধ্যমে সমান পারদর্শীতা রয়েছে মৌমির।

অদিতি দেব মৌমির ক্যানভাসে তুলির স্পর্শে জীবন্ত হয়ে উঠেছেন রবীন্দ্র নাথ ঠাকুর, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মাদার তেরেসাসহ বিশ্বখ্যাত ব্যক্তিরা। বাংলাদেশের জনপ্রিয় গানের দল ‘জলের গান’ শিল্পীর দৃষ্টি এড়ায়নি, এঁকেছেন তাদেরও ছবি।

চলতি বছর জাতীয় পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ৪১ তম কংগ্রেসনাল আর্ট কম্পিটিশনে সারাদেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৬ লক্ষ ৫০ হাজার প্রতিযোগি অংশ নেয়। পঞ্চাশ অঙ্গরাজ্য থেকে পঞ্চাশ জন সেরা চিত্রশিল্পী নির্বাচিত করা হয়।

সেই পঞ্চাশ জনের মিশিগান অঙ্গরাজ্য থেকে সেরা চিত্রশিল্পী নির্বাচিত

হন হ্যামট্রামিক পাবলিক হাই স্কুল থেকে অংশ নেয়া নবীন প্রতিভাবান চিত্রশিল্পী অদিতি দেব মৌমি। তার “থ্রি সিস্টার” চিত্রকর্মটি আমেরিকার ন্যাশনাল আর্ট গ্যালারীতে স্থান পেয়েছে। ইতিমধ্যে মৌমির চিত্রকর্ম নিয়ে চিত্রপ্রদর্শনী হয়েছে মিশিগানের ডেট্রয়েট আর্ট গ্যালারীতে।

আর্ট গ্যালারীতে চিত্রপ্রদর্শনীকালে চিত্রকর্মবোদ্ধাদের বাছাই করা মৌমির অন্যতম সেরা দুটি চিত্রকর্ম মিশিগানের ডেট্রয়েট মিউজিয়ামে স্থান পেয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও সরব রয়েছেন শিল্পী অদিতি দেব মৌমি। চিত্রকর্ম বিষয়ক পেইজ “artology – চিত্রবিদ্যা“ নামে একটি ফেসবুক পেইজ রয়েছে।

সেখানে এই চিত্রশিল্পী তার শিল্পকর্মকে তুলে ধরেন এবং সেই পেইজে অনুসরণ করে থাকেন এমন অনেকেই পছন্দের চিত্রকর্ম ক্রয় করে থাকেন এই পেইজ থেকে যোগাযোগের মধ্যদিয়ে।

 

চিত্রশিল্পী অদিতি দেব মৌমি জানান, “আমার ছবি আঁকার বিষয়বস্তুতে থাকে বাংলাদেশের মানুষের জীবন-যাপন, গ্রামের হতদরিদ্র মানুষের সঙ্গে শহরের মানুষের জীবন-যাপনের পার্থক্য কিংবা বিভিন্ন ঘটনার আলোকে প্রতিবাদী ছবিও আমি এঁকেছি।” বাংলাদেশের সিলেট শহরের শিবগঞ্জ সেনপাড়ার বাসিন্দা অদিতি দেব মৌমির পরিবার ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। মৌমির গর্বিত পিতা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রকৌশলী অরবিন্দ দেব।

মৌমি বর্তমানে ইউনির্ভাসিটি অব মিশিগানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া করছেন। চিত্রশিল্পে নিজের সফলতার কথা বলতে গিয়ে অদিতি দেব মৌমি বলেন, শিশুকালে যেখানে শিশুরা খেলনা নিয়ে ব্যস্ত থাকে সে বয়সে আমি রং পেন্সিল নিয়ে আকাঁআঁকি করতাম।

 

শিশুকালে আমার চিত্রাংকনের শিক্ষক সত্যজিৎ চক্রবর্তী রং তুলির প্রতি আকর্ষণ সৃষ্টি করেন। আমার ছবি আকাঁর মূলভিত্তিটা তিনি তৈরি করে দিয়েছেন। এছাড়া আমার প্রয়াত শিক্ষক অরবিন্দ দাশ গুপ্ত যার সংস্পর্শে আমার রং তুলির ক্যানভাসটা পরিপূর্ণতা পায়, আমি আরো পরিপূর্ণ হয়ে উঠি। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের উদীয়মান চিত্রশিল্পী অদিতি দেব মৌমি চিত্রশিল্পের মাধ্যমে বাংলাদেশকে বর্হিবিশ্বের সকলের নিকট তুলে ধরতে চান।

আমরা সকলেই জানি ছবি শব্দহীন যোগাযোগের বিমূর্ত প্রতীক।

 

 

শিল্পীদের রং তুলির আঁচড়ে জীবন্তভাবে ধরা দেয় দৃশ্যগুলো। সেই দৃশ্য থাকে লুকানো অজস্র কথামালা আর এমনই দৃশ্য নিত্যদিন এঁকেছেন চিত্রশিল্পী অদিতি দেব মৌমি। তার ছবি যেনো কথা বলে।

গত ২১ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি স্বাক্ষরিত কংগ্রেশনাল আর্ট কম্পিটিশন উইনার হিসেবে অভিনন্দন পত্র পান চিত্রশিল্পী অদিতি দেব মৌমি।

এরও পূর্বে গত ১৫ জুন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি স্বাক্ষরিত কং

 

গ্রেশনাল আর্ট কম্পিটিশনে বিজয়ী হিসেবে একটি অভিনন্দন পত্র পান চিত্রশিল্পী অদিতি দেব মৌমি।

কংগ্রেশনাল ইনস্টিটিউটের প্রেসিডেন্ট স্বাক্ষরিত একটি অভিনন্দন পত্রও পান মৌমি। কংগ্রেশনাল আর্ট কম্পিটিশন ২০২২ এ কংগ্রেশনাল ডিস্‌ট্রিক্ট উইনার হিসেবে আউটস্ট্যান্ডিং এচিভমেন্ট অ্যাওয়ার্ড জয়ী চিত্রশিল্পী অদিতি দেব মৌমি আগামীতেও যেকোনো প্রতিযোগিতামূলক আয়োজনে অংশ নিয়ে

বাংলাদেশের চিত্রকলাতে বিশ্বব্যাপী পরিচিত করতে চান।

তার এই সাফল্যে মিশিগানে বসবাসরত বাঙালি অভিবাসীরাও বেশ উচ্ছ্বসিত। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্টয়েট শহরে বসবাস করলেও শিল্পী অদিতি দেব মৌমির হৃদয়জুড়ে রয়েছে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০