২১ জুন ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ম্যাথুসের টেস্ট ক্যারিয়ারে যে স্মৃতি চিরঅম্লান

লঙ্কান ক্রিকেটের জৌলুসের যুগে অভিষেক অ্যাঞ্জেল ম্যাথুসের। মাত্র ১৯ বছর বয়সে টি-২০ ফরম্যাট দিয়ে ২০০৬ সালে অভিষেক তার। দুই বছর পর ওয়ানডে ক্যাপ পান। এরও এক বছর পরে সাদা জার্সি পরে মাঠে নামার সুযোগ আসে ম্যাথুসের।

 

 

ওই সময় কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধানে, তিলেকারত্নে দিলশানদের নিয়ে ওয়ানডে, টি-২০তে ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলকে নিয়মিতই হার উপহার দেওয়া দল শ্রীলঙ্কা। টেস্টে সাঙ্গা-মাহেলা-জয়সুরিয়া সেরাদের কাতারে। ওই যুগে ভবিষ্যত তারকা খ্যাতি নিয়ে পেস অলরাউন্ডার হিসেবে আগমণ ম্যাথুসের।

 

 

তার আগমণের পর শ্রীলঙ্কা টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলেছে। ম্যাথুস ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছেন। দুটি এশিয়া কাপ জয়ের সাক্ষী তিনি। তার আগমণের পর ওয়ানডের বিশ্বকাপ ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। তবে একটু একটু করে লঙ্কান ক্রিকেটের তলানীতে যাওয়ার প্রত্যক্ষদর্শীও তিনি। টি-২০ খেলার আশা জানিয়ে এবং লঙ্কান ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে ওয়ানডের পর ম্যাথুস টেস্টের শেষ ম্যাচ খেলে ফেলেছেন।

 

 

বিদায় বেলায় জানিয়েছেন, তার টেস্ট ফরম্যাটের সেরা দুই স্মৃতির কথা। যা চিরস্মরণীয় থাকবে তার সঙ্গে, ‘টেস্ট থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার পর কী পরিমাণ ভালোবাসা পেয়েছি তা বলে বোঝানো যাবে না। যারা আমাকে সমর্থন করেছেন সকলকে ধন্যবাদ। এটা সহজ কোন যাত্রা ছিল না। অনেক উত্থান-পতন ছিল। তরুণদের এখন এগিয়ে আসার সময় এবং লঙ্কান ক্রিকেটকে সামনে নেওয়ার পালা। টেস্ট ক্যারিয়ারের যে স্মৃতি অম্লান থাকবে তা হলো- ইংল্যান্ডকে তাদের মাটিতে হারানো এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা। আমি ক্যারিয়ারে পাওয়া সকল কোচ, সতীর্থ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞ।’ ম্যাথুসকে নিয়ে লঙ্কান টেস্ট অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা বলেছেন, ‘তার নেতৃত্বে আমার টেস্টে আগমণ। আমার নেতৃত্বে তিনি অবসর নিলেন। আজ লঙ্কান ক্রিকেটের জন্য দুঃখের এক দিন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০