বাংলা সংবাদ ডেস্ক
১৬ অগাস্ট ২০২৫, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ম্যাক্সওয়েলের কাছে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা

অপেক্ষা ফুরাল না। উল্টো বাড়ল দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠে সব সংস্করণ মিলিয়ে সর্বশেষ ২০১৮ সালে ওয়ানডে সিরিজ জিতেছিল প্রোটিয়ারা। আজ সুযোগ ছিল সেবারের মতোই ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের।

 

 

তবে সেটা হতে দেননি গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার স্বীকৃতি ব্যাটারদের দ্রুত আউট করে জয়ের স্বপ্ন দেখা প্রোটিয়াদের আশা শেষ করে দিয়েছেন তিনি। শেষ ওভার পর্যন্ত গলার কাটা হয়ে দক্ষিণ আফ্রিকাকে শেষ করে দিয়েছেন তিনি। খেলেছেন ৬২ রানের অনবদ্য এক ইনিংস। অন্যথা অজিদের ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়ের বিপরীতে শেষ হাসিটা অধিনায়ক এইডেন মার্করামের দলই হাসতে পারত।

 

 

কেননা ১২ বলে ১২ রানের সমীকরণে বোলিংয়ে এসে কী দুর্দান্ত এক ওভারই না করলেন করবিন বশ। ওভারে কোনো রান না দিয়ে টানা দুই বলে দুই উইকেট তুলে নেন তিনি। তার ওভার থেকে অস্ট্রেলিয়া যে ২ রান পেয়েছে তা লেগ বাই থেকে। তাই শেষ ৬ বলে সমীকরণ দাঁড়ায় ১০ রানের। অজিদের হাতে ছিল ২ উইকেট। পুরো ম্যাচের মতো শেষ ওভারটাও একাই খেললেন জয়ের নায়ক ম্যাক্সওয়েল। লুঙ্গি এনগিডির প্রথম বলে ২ রান নেওয়ার পর বাউন্ডারি হাঁকিয়ে জয়ের পাল্লাটা নিজের দিকে নিয়ে আসেন বিধ্বংসী ব্যাটার। কিন্তু তৃতীয় ও চতুর্থ বল ডট দিয়ে আবারো ম্যাচ জমিয়ে দেন এনগিডি। তবে ৫ম বলে ফুল টস দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনেন দক্ষিণ আফ্রিকার পেসার।

 

 

প্রতিপক্ষ পেসারের বল দ্রুত পড়ে রিভার্স সুইপে রোমাঞ্চকর এক জয় এনে দেন ম্যাক্সি। তাতে ১ বল হাতে থেকে জয়ের আনন্দে মাতে পুরো অস্ট্রেলিয়া। ১৭২.২২ স্ট্রাইকরেটে শেষ পর্যন্ত ৬২ অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। ইনিংসটি সাজান ৮ চার ও ২ ছক্কায়। তার এমন বিধ্বংসী ইনিংসের আগে অবশ্য লক্ষ্য তাড়ার শুরুটা দারুণ পেয়েছিল অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে যে ৬৬ রানের সংগ্রহ পেয়েছিল তারা।

 

 

তবে ১২ রানে ৪ উইকেট হারিয়ে জয় থেকে দূরে সরে যাচ্ছিল অস্ট্রেলিয়া। অন্যরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও অধিনায়ক মিচেল মার্শ ৫ ছক্কা ও ৩ চারে ৫৪ রানের ইনিংস খেলে ঠিকই জয়ের ভিত গড়ে দেন। তার আউটের পর বাকি কাজ একাই সারেন ম্যাক্সওয়েল। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বশ।

 

 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ ‍উইকেটে ১৭২ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৪৯ রানে ৩ ‍উইকেট হারানো প্রোটিয়াদের এই সংগ্রহটা এনে দেন দেওয়াল্ড ব্রেভিস। সর্বশেষ ম্যাচে রেকর্ড সেঞ্চুরি হাঁকানো ব্যাটার আজ করেছেন ৫৩ রান। ২৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ৬ ছক্কা ও ১ চারে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রাসি ফন ডার ডুসেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাথান এলিস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০