৩ জুলাই ২০২৪, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুম্বাইয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রোহিতদের সংবর্ধনা

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে শনিবার। এরপর ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে ঘূর্ণিঝড় বেরিলের কারণে সব ফ্লাইট বাতিল হয়। ফলে বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মারা সেখানেই আটকা পড়েন। দুর্যোগ কাটার পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দিল্লি বিমানবন্দরে নামবেন রোহিতরা।

 

বিশ্বকাপজয়ী ভারতীয় দল বিকেলের দিকে মুম্বাই পৌঁছাবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা আছে। সেখানে রোহিতদের হাতে পুরস্কার হিসেবে ১২৫ কোটি ভারতীয় রুপি তুলে দেবেন বিসিসিআই কর্তারা।

 

বিমান থেকে নামার পর সকালে দিল্লিতে কিছুক্ষণ বিশ্রামের পর রোহিতরা মুম্বাই পৌঁছানোর পরই শুরু হবে মূল অনুষ্ঠান। রোহিত তার এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন, মুম্বাইয়ের নরিম্যান পয়েন্ট থেকে শুরু হবে বিজয় শোভাযাত্রা। বিশ্বকাপজয়ী ভারতীয় দল হুড খোলা বাসে ট্রফি নিয়ে শোভাযাত্রায় অংশ নেবেন। মুম্বাই মেরিন ড্রাইভ ধরে চলবে শোভাযাত্রা। এরপর বিজয়ী দল পৌঁছবে ওয়াংখেড়ে স্টেডিয়াম। সেখানেই হবে মূল অনুষ্ঠান।

 

এর আগে শনিবার (২৯ জুন) বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর চ্যাম্পিয়ন হয় ভারত। ২০০৭ সালে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০