২৯ মার্চ ২০২৩, ৩:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভার্চ্যুয়াল পর্দা ছুঁয়েই কাজ করা যাবে মেটার ভিআর হেডসেটে

মেটা তাদের নিজেদের তৈরি কুইস্ট ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) হেডসেটে পর্দা ছোঁয়ার সুবিধা চালু করতে যাচ্ছে। নতুন এই সুবিধা চালু হলে মেটার হেডসেট পরে ভার্চ্যুয়াল দুনিয়ায় ছবি দেখার পাশাপাশি পর্দায় থাকা ফোন বা ট্যাবলেট কম্পিউটারের পর্দা ছুঁয়েই বিভিন্ন কাজ করা যাবে।

মেটা জানায়, ডিরেক্ট টাচ নামের এই ফিচার চালু হলে ফোনের পর্দা স্ক্রল করার অনুরূপ ভার্চ্যুয়াল পর্দার বিভিন্ন স্থান স্পর্শ করে কাজ করা যাবে। যার ফলে পেজ স্ক্রল করা এমনকি পেজ পরিবর্তনও সহজে করা যাবে। তাছাড়াও পর্দায় থাকা বাটনের মাধ্যমে বিভিন্ন সুবিধা চালু বা বন্ধও করা যাবে।

এই কুইস্ট হেডসেটের আরো একটি বড় সংস্করণ হলো এই হেডসেটের সামনে থাকা ক্যামেরা যা ব্যবহারকারীদের হাতের নড়াচড়া শনাক্ত করতে পারবে। ধারণকৃত ছবি ভার্চ্যুয়াল রিয়েলিটিতে দেখতেও পারবেন ব্যবহারকারীরা। ফলে ভার্চ্যুয়াল দুনিয়ায় থাকা কি-বোর্ডের বিভিন্ন অক্ষর সহজেই টাইপ করা যাবে এবং পর্দায় সেসব তথ্য দেখাও যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই তথ্য পরিবর্তন বা সংশোধন করতে পারবেন।

চলমান ফিচারের মধ্যে আলোচিত ফিচার এই কুইস্ট হেডসেটের সেটা হলো ব্যবহারকারীর চোখের নড়াচড়াসহ চেহারার অভিব্যক্তি শনাক্ত করতে পারে। একটি ট্র্যাকিং সেন্সর দিয়ে ব্যবহারকারীর এই চোখের নড়াচড়া শনাক্ত করছে মেটার কুইস্ট হেডসেট। ফলে একজন ব্যবহারকারী নিজেদের চেহারার আদলে ছবি বা ইমোজি ভার্চ্যুয়াল দুনিয়ায় দেখতে পারছেন।

আর নতুন এই ফিচারটি উন্মুক্ত হলে মিক্সড রিয়েলিটি প্রযুক্তিতে ভার্চ্যুয়ালি বিভিন্ন কাজও করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০