১৯ অক্টোবর ২০২৩, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের কাছে ৭ উইকেট হেরেছে বাংলাদেশ

সেমির স্বপ্ন থেকে আরো দূরে সড়ে গেল বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের কাছে ৭ উইকেট হেরেছে সাকিব বাহিনী। প্রথম ম্যাচে জয় পেলেও টানা তিন ম্যাচ হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ২৫৬ রান তুলতে বিসর্জন দিতে হয় ৮টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৪১.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১০৩ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি।

বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের টার্গেট তাড়ায় উড়ন্ত সূচনা করে ভারত। অধিনায়ক রোহিত শর্মাকে আউট করে ভারতের ওপেনিং জুটি ভাঙেন পেসার হাসান মাহমুদ। রোহিতের বিদায়ে ১২.৪ ওভারে দলীয় ৮৮ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৪০ বলে ৭টি চার আর ২টি ছক্কায় ৪৮ রানে ফেরেন রোহিত।

এরপর ভারতীয় শিবিরে জোড়া আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। তার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ক্যাচে পরিণত হন শুভমান গিল। তিনি ৫৫ বলে ৫টি চার আর দুটি ছক্কায় ৫৩ রান করে ফেরেন। গিলের বিদায়ে ১৩২ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।

এরপর ভারতীয় শিবিরে ফের আঘাত হানেন মিরাজ। তার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শ্রেয়াস আইয়ার। তিনি ২৫ বলে ১৯ রানে ফেরেন। পরে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ৭৪ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৫১ বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বিরাট কোহলি। দলের জয়ে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেন কোহলি।

বাংলাদেশের প্রথম পাঁচ ওভারে ১০ রান তুলেছিল দুই টাইগার ওপেনার তানজিদ হাসান ও লিটন কুমার দাস। যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজদের শুরুতেই রক্ষণাত্ম ঢঙে মোকাবেলা করে টাইগাররা। পরে অবশ্য তাল বুঝে রানের গতি বাড়াতে থাকেন টাইগার ব্যাটাররা। তাদের ব্যাটে ভর করে ১০ ওভারে ৬৩ রান তোলে বাংলাদেশ। তবে ৪৩ বলে ৫১ রান তুলে কুলদীপ যাদবের শিকার হয়ে সাজঘরে ফেরেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। ফলে ৯৩ রানেই ভাঙল টাইগারদের ওপেনিং জুটি। তিনি ৪৩ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫১ রান করে ফেরেন। এরপর ১৭ বলে মাত্র ৮ রানে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৩ বলে ৩ রানে ফেরেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া ওপেনার লিটন দাস ফেরেন দলীয় ১৩৭ রানে। তিনি ক্যারিয়ারের ৮১তম ওয়ানডেতে ১২তম ফিফটির পর সাজঘরে ফেরেন। লিটন ৮২ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬৬ রান করেন। লিটন আউট হওয়ার পর পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৫৮ বলে ৪২ রানের জুটি গড়েন তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। তাওহিদ ৩৫ বলে মাত্র ১৬ রানে ফেরেন। দলীয় ২০১ রানে ফেরেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি ৪৬ বলে এক চার আর এক ছক্কায় ৩৮ রান করেন। এই রান করার পথেই বিশ্বকাপে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। ১৮ বলে ১৪ রান করে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন স্পিনার নাসুম আহমেদ।

সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালান মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি মাত্র ৩৬ বল খেলে তিনটি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে শেষ ওভারে আউট হন। ফলাফল ৮ উইকেটে ২৫৬ রান করে বাংলাদেশ।

ভারতের হয়ে দুটি করে উইকেট নেন রবিন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। একটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

বিশ্ববাজারে তেলের দামে উর্ধ্বগতি, ব্যারেলপ্রতি দাম ১০০ ডলার ছাড়াল

দুবাইয়ে বোমা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন, গ্রামে শোকের মাতম

ইতিহাসের প্রান্তরে অমলিন পদচিহ্ন: জর্জ ওয়াশিংটন

বাংলাদেশে এ বছর ফিতরা কত?

তাহাজ্জুদ নামাজ নবীজি (সা.) এর অতি প্রিয় আমল

জাকাত কারা পাবেন আর কারা পাবেন না?

তুরস্কে নিরাপত্তা শঙ্কা, নাগরিকদের দেশ ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

১০

রমজানে যেভাবে কাটত নবীজির দিনকাল

১১

নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

১২

দাপুটে পারফরম্যান্সে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

১৩

বাঙালি কমিউনিটির বিস্তার, সাফল্য এবং সমন্বয়ের চ্যালেঞ্জ সংগঠন বাড়ছে, ঐক্য কি বাড়ছে?

১৪

নতুন অভিবাসীদের আশ্রয়স্থল হয়ে উঠছে ডেট্রয়েটের বাংলাটাউন

১৫

মিশিগানে জৈন্তাপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

১৬

শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

১৭

‘শিগগিরই কিউবার পতন’: ট্রাম্পের মন্তব্যে বিতর্ক

১৮

বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত

১৯

উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্য থেকে ফিরেছেন ২০ হাজার মার্কিন নাগরিক: স্টেট ডিপার্টমেন্ট

২০