খেলাধুলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতকে হারানোর মজার, মজা নিতে দিন: রোহিত

পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হারিয়েছ বাংলাদেশ। ওই আত্মবিশ্বাস নিয়ে দুই টেস্টের সিরিজ খেলতে ভারত সফরে গেছে নাজমুল শান্তর দল। লক্ষ্য ভারতের বিপক্ষেও ভালো খেলা এবং জয় তুলে নেওয়া। বিষয়টি নিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, সব দল ভারতকে হারাতে চায়।

 

বৃহস্পতিবার চেন্নাই টেস্টের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত বলেন, ‘সব দলই ভারতকে হারাতে চায়। ভারতকে হারানোর মধ্যে আলাদা মজা আছে। (বাংলাদেশ) তাদেরও মজা নিতে দিন।’

 

বাংলাদেশ দল কী ভাবছে, কী বলছে তা নিয়ে চিন্তিত নন বলেও মন্তব্য করেছেন রোহিত শর্মা। বরং নিজেদের খেলায় মনোযোগ তার, ‘আমাদের ম্যাচটা জিততে হবে, সেজন্য আমরা এখানে এসেছি। তারা কী ভাবছে, বলছে তা নিয়ে আমরা চিন্তিত নই। ইংল্যান্ডও খেলতে এসে অনেক কিছু বলেছিল। আমাদের কাজ ফলাফল দেওয়া, ভালো ক্রিকেট খেলা। অন্যকে নিয়ে চিন্তা করা নয়।’

 

বাংলাদেশ সিরিজের গুরুত্ব নিয়েও কথা বলেছেন রোহিত শর্মা এবং এই সিরিজ নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নয় বলেও পরিষ্কার করে দিয়েছেন, ‘বাংলাদেশ সিরিজ গুরুত্বপূর্ণ নয় বলছেন? আমরা যদি না জিতি, দেখেন কী হয়। কথা শুরু হয়ে যাবে, আমরা কীভাবে দ্বিপাক্ষিক সিরিজ হারলাম। কেনো আমাদের হারা উচিত ছিল না ইত্যাদি। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০