২৯ মে ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভবিষ্যৎ নিয়ে আগামী মাসে সিদ্ধান্ত নেবেন নেইমার

ক্লাবের সঙ্গে খেলোয়াড়দের চুক্তির মেয়াদ শেষ দিকে আসলে নানা রকমের গুঞ্জন ভেসে বেড়ায় বাতাসে। অমুক খেলোয়াড় তমুক ক্লাবে যাচ্ছেন—এ রকম কিছু। অনেকের আবার চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কিছুই জানা যায় না। নেইমার হচ্ছেন শেষ তালিকার।

 

শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে আগামী ৩০ জুন তার চুক্তির মেয়াদ শেষ হবে। অর্থাৎ এক মাস পরই। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেননি ব্রাজিলিয়ান সুপারস্টার। থাকবেন নাকি চলে যাবেন, তা নিয়ে কোনো মন্তব্য করতেও রাজি নন তিনি। প্রশ্ন করা হলেই একই উত্তর দেন প্রতিবারই। এবারও তার ব্যতিক্রম হলো না। আগামী ১২ জুনের পরই নিজের ভবিষ্যৎ ঠিক করবেন বলে জানিয়েছেন নেইমার। সঙ্গে আবারো স্মরণ করে দিয়েছেন যতবারই জানতে চাওয়া হবে ততবারই একই উত্তর দেবেন তিনি।

 

পাঁচ মাসের চুক্তিতে ব্রাজিলিয়ান ক্লাবে আসা ফরোয়ার্ড বলেছেন, ‘আমি এখনো জানি না। এ বিষয়ে আর কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। ইতিমধ্যে বলেছি যে আমি জানি না। এর কারণ আমি এখনো চিন্তা করছি।’ গতকাল প্রীতি ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে ৩-১ গোলে হারার পর এমনটি জানিয়েছেন নেইমার।ভবিষ্যৎ নিয়ে আগামী ১২ জুনের পর ভাববেন জানিয়ে তিনি বলেছেন, ‘তিন দিনের ব্যবধানে আবার জিজ্ঞেস করার কোনো মানে নেই, কেননা উত্তর একই থাকবে। ১২ জুনের পরেই সিদ্ধান্ত নেব।’

ফিফা ক্লাব বিশ্বকাপ সামনে রেখে ১২ জুন থেকে এক মাস ব্রাজিলের শীর্ষ লিগ বন্ধ থাকবে। এ সময়ই নেইমার সিদ্ধান্ত নেবেন প্রিয় ক্লাবে থাকবেন না ছেড়ে যাবেন। তবে শোনা যাচ্ছে আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে রাখতে চায় সান্তোস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প প্রশাসনে আরও এক মন্ত্রীর বিদায়, পদ ছাড়লেন শ্রম সচিব

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

১০

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১১

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১২

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

১৩

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

১৪

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১৫

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১৭

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৮

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

২০