বাংলা সংবাদ ডেস্ক
১২ নভেম্বর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বোবার শত্রু নাই, চুপ থাকাই ভালো: চমক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সরব ছিলেন ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আন্দোলনের পর থেকে সরকার গঠনের বিভিন্ন বিষয়েও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

 

পাশাপাশি সমালোচনায় মেতেছেন বিগত ১৬ বছর ধরে শাসনামলে থাকা আওয়ামী লীগের। সরকার পতনের পরে দেশজুড়ে বিভিন্ন স্থানে সংগঠিত হওয়া নৈরাজ্যের ঘটনায় এই দলটিরই দায় দেখেছেন অভিনেত্রী। তবে সম্প্রতি সময়ে কিছু বিষয় যেন হতাশ করেছে চমককে। কয়েকদিন আগেই এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এক দানবের হাত থেকে বের হতে না হতেই, অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা, তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরো এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে। আল্লাহ রক্ষা করো।’

 

মঙ্গলবার (১২ নভেম্বর) আরও একটি স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, অতপর মা বুঝাইয়া কহিলো, ‘বোবার কোনো শত্রু নাই, তাই ভালো চুপ থাকাই।’ এরপর কিছুটা আক্ষেপ প্রকাশ করে চমক বললেন, ‘দেখেন যেইটা ভালো মনে করেন। কিছু জিনিস এই দেশে জীবন দিয়েও পরিবর্তন হবে না!’ চমকের সেই পোস্টে ভক্তরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলছেন, অন্তবর্তীকালীন সরকারের নানা উদ্যেগে হতাশ হয়েছেন অভিনেত্রী। কারো মন্তব্য, আন্দোলনের উদ্দেশ্য এখনও সঠিকভাবে বাস্তবায়িত হয়নি।

 

যদিও অভিনেত্রী সেসব মন্তব্যের কোনো জবাব দেননি। তিনি আপাতত নিজের অভিনয় জগতেই ব্যস্ত রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

১০

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

১২

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১৩

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

১৪

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

১৫

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১৬

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১৭

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১৮

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৯

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

২০