৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃষ্টির কারণে হাতছাড়া হলো হোয়াইটওয়াশ

শুধু কথার হুংকারেই থেমে থাকেননি লিটন দাস, মাঠে নেমে বড় সংগ্রহের নেতৃত্বও দিয়েছেন তিনি। সিরিজ শুরুর আগে ২০০-২৫০ রানের লক্ষ্য উল্লেখ করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। সেই লক্ষ্য ছুঁয়ে ফেললেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল মিলেনি, কারণ বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

 

 

তবে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করলেও স্কোরটা আর ২০০ হয়নি বাংলাদেশের। বেরসিক বৃষ্টি পরে তার কাছাকাছি যাওয়ারও সুযোগ দেয়নি। পরিত্যক্ত হওয়ার আগে বাংলাদেশের ইনিংস ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রানে থেমেছে। এর মধ্যে ওপেনিংয়ে ৭৩ রান করেছেন লিটন।

 

 

শুরুর ৪ ওভারে যখন ১ উইকেটে ৫৬ রান তোলে বাংলাদেশ তখন মনে করা হচ্ছিল উইকেটরক্ষক ব্যাটারের কথাই যেন আজ সত্যি হতে যাচ্ছে। কিন্তু মাঝে ফ্লাডলাইট আর বেরসিক বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ থাকলে চিত্র যায় পাল্টে।

 

 

দ্বিতীয় ও তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে লিটন দুটি পয়ত্রিশোর্ধ্ব জুটি গড়লে তা ওয়ানডে স্টাইলে। ফলে শুরুর ঝোড়ো ব্যাটিংয়ের মতো রানটা সমান তালে উঠেনি।

 

 

মাঝে শামীম ও দুইবার ‘জীবন’ পাওয়া লিটন দলীয় এক রানের ব্যবধানে দুজনই আউট হলে রানের চাকা যায় দমিয়ে। তবে পঞ্চম উইকেটে ২৩ বলে ৪২ রানের জুটি গড়ে দুই শ রানের কাছাকাছি সংগ্রহের পথ দেখান ‍নুরুল হাসান সোহান ও জাকের আলি অনিক। কিন্তু ১৮.২ ওভারের সময় আবার বৃষ্টি নামায় ম্যাচ বন্ধ হয়ে যায়। এরপর বেরসিক বৃষ্টি ম্যাচকেই পণ্ড করে দিয়েছে। ২২ রান করা সোহানের সঙ্গে পরে ২০ রানে অপরাজিত থাকা জাকেরেরও আর ব্যাটিংয়ে নামা হয়নি।

 

 

ধবলধোলাইয়ে সুযোগটা তাই হাতছাড়া হয়ে গেল। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ২-০ ব্যবধানে সিরিজ শেষ করেছে লিটনের দল। সোহান-জাকেরের ঝোড়ো জুটির আগে লিটনই ৪ উইকেটে ১৬৪ রানের সুরটা বেঁধে দিয়েছেন। চার-ছক্কার ফুলঝুরিতে ৭৩ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক-ব্যাটার। ১৫৮.৬৯ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজান ৬ চার ও ৪ ছক্কায়। আজকের ফিফটিতে একটা রেকর্ডও গড়েছেন তিনি। বাংলাদেশের হয়ে এখন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৪ ফিফটির মালিক তিনি। তাতে পেছনে পড়ে গেছেন ১৩ ফিফটি করা সাকিব আল হাসান।

 

 

অন্যদিকে ছক্কার তালিকায় মাহমুদ উল্লাহ রিয়াদের পাশে বসেছেন লিটন। টি-টোয়েন্টিতে দুজনের ছক্কা এখন ৭৭টি। তবে ম্যাচের সংখ্যায় দ্রুততম বাংলাদেশের অধিনায়ক। তার ১১০ ম্যাচের বিপরীতে সাবেক অলরাউন্ডার মাহমুদ উল্লাহ খেলেছেন ১৪১টি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০