২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিবিসির চোখে আইফোন ১৪ প্রো

গত ৭ সেপ্টেম্বরের ঘোষণার পর অ্যাপলের নতুন আইফোন ১৪ প্রো বাজারে এসেছে। যেহেতু আইফোন, তাই এটা কেমন, নতুন কী আছে এতে-এসব নিয়ে প্রযুক্তিপ্রেমীদের কৌতূহলের শেষ নেই। সেই কৌতূহলের অনেকটাই মিটিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রযুক্তি সম্পাদক জো ক্লিনমান। জো ক্লিনমান নতুন আইফোন ১৪ প্রো নিজে পরীক্ষা করেছেন। সেই পরীক্ষার ফলাফল নিয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিবিসির ওয়েবসাইটে। জো ক্লিনমান কী পেলেন নতুন আইফোনে, তা এবার জানা যাক- আইফোন ১৪ প্রোর যে খাপ, সেটির কিনারা অ্যালুমিনিয়ামের তৈরি। নতুন আইফোনের রংও সুন্দর। আইফোন ১৪ প্রোর পর্দা সব সময় চালু থাকে। এই ‘অলটাইম-অন’ ডিসপ্লে প্রথম ব্যবহার করার সময় দেখলে মনে হয় যে ভুল করে স্ক্রিন লক করা হয়নি। ব্যাটারির আয়ু ভালো। একবার চার্জ দিলে আইফোন ১৪ প্রোর চার্জ প্রায় সারা দিনই থাকে।

নতুন আইফোনে ক্যামেরার শক্তি বাড়ানো হয়েছে, এ কথা অ্যাপল বলেছে। বিবিসির পরীক্ষায় দেখা গেছে, এর পেছনে থাকা ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। জুম করলেও বেশ ভালো মানের ছবি পাওয়া যায়। কম আলোতেও আগের চেয়ে ভালো ছবি পাওয়া যায়। এতে আছে ভিডিও স্ট্যাবিলাইজার। এবারের স্ট্যাবিলাইজার–প্রযুক্তি আগের আইফোনের চেয়ে ঢের ভালো। চলতি অবস্থায় ভিডিও করলে ভিডিও বলতে গেলে প্রায় কাঁপেই না। আইফোন ১৪ প্রোর সামনে থাকা সেলফি ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের। জাইরোস্কাপসহ বেশ কটি বাড়তি সেন্সর আছে আইফোন ১৪ প্রোতে। এসব দিয়ে আইফোনে যুক্ত হয়েছে ক্রাশ ডিটেকশন প্রযুক্তি। এটি সাইক্লিস্ট ও গাড়িচালকদের ভয়াবহ দুর্ঘটনায় সহায়তা করতে পারবে। দুর্ঘটনায় পড়লে আইফোনের ক্রাশ ডিটেকশন প্রযুক্তি তা বুঝতে পারবে এবং সঙ্গে সঙ্গে জরুরি সেবার নম্বরে (৯৯৯ বা নির্দিষ্ট করে রাখা কোনো ফোন নম্বর) বার্তা পাঠাবে। হঠাৎ ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেলেও আইফোন ১৪ প্রো দিয়ে যোগাযোগ রক্ষা করা যাবে। কারণ, এতে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সঙ্গে সংযুক্ত হওয়ার প্রযুক্তি রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১০

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১২

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৩

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

১৫

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

১৬

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

১৭

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

১৮

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১৯

ভিনদেশ কোনোদিন হয়না আপন

২০