বাংলা সংবাদ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএলে হার দিয়ে শুরু শাকিব খানের টিম

একই উইকেটে দুই ম্যাচ এবং দুই ম্যাচেই ১৯০ এর ওপর স্কোর দেখেছে। আজ বিপিএলের প্রথম দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট পুরোপুরিই ছিল ব্যাটসম্যানদের। সেটা এতটাই যে, প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ১৯৭ রান করেও জিততে পারেনি ফরচুন বরিশালের বিপক্ষে। তবে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ১৯১ রান করে ৪০ রানের জয় পেয়েছে রংপুর রাইডার্স। ঢাকাকে অবশ্য অলআউট করতে পারেনি তারা। ২০ ওভার খেলে ৯ উইকেটে ১৫১ রান করেছে থিসারা পেরেরার দল।

 

বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মালিক পক্ষে আছেন নায়ক শাকিব খানও। দলের প্রথম ম্যাচ দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন তিনি, খেলা দেখেছেন প্রেসিডেন্ট বক্সে বসে। যদিও ক্রিকেট মাঠে নায়ক শাকিবের অভিষেকটা হলো হার দিয়ে। বড় রানের জবাব দিতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান (২১ বলে ৩০) ও লিটন দাস (২৭ বলে ৩১) ৭.৩ ওভারে ৬৫ রানের জুটিতে ভালো শুরুই এনে দিয়েছিলেন ঢাকাকে। কিন্তু এরপর মাত্র ৩ ওভারের মধ্যে ১০ রানের ব্যবধানে পড়ে যায় ৪ উইকেট। চারটি উইকেটই নেন রংপুরের অফ স্পিনার মেহেদী হাসান। অষ্টম ওভারে নেন তানজিদ আর তিনে নামা হাবিবুর রহমানের উইকেট। দশম ওভারে ফেরান লিটন ও ফরমানউল্লাহকে।

 

ঢাকা ম্যাচ থেকে ছিটকে যায় তখনই। মিডল অর্ডার বা পরের দিকে আর কোনো ব্যাটসম্যানই পারেননি আস্কিং রেটের সঙ্গে তাল মেলাতে। অবশ্য শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটে রান করাটাও একটু কঠিন মনে হচ্ছিল তখন। রংপুরের খুশদিল ২টি এবং কামরুল, রাকিবুল ও সাইফউদ্দিন নিয়েছেন ১টি করে উইকেট। এর আগে ৩ ওভারের মধ্যে দুই ওপেনার স্টিভেন টেলর ও অ্যালেক্স হেলস বিদায় নিলেও রংপুরকে বড় রানের ভীত এনে দেয় সাইফ হাসান ও পাকিস্তানের ইফতিখার আহমেদের ৮৯ রানের তৃতীয় উইকেট জুটি। ৩৩ বলে ৪০ রান করেন সাইফ, ৩৮ বলে ৪৯ রান আসে ইফতিখারের ব্যাট থেকে।

 

পরে খুশদিল ৩ ছক্কা ও ৩ চারে খেলেছেন ২৩ বলে ৪৬ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস। পঞ্চম উইকেটে অধিনায়ক নুরুল হাসানের সঙ্গে মাত্র ৩ ওভারে ৪১ রানের জুটি হয় খুশদিলের। আক্রমণাত্মক ছিলেন নুরুলও। ১১ বলে ২৫ রান করেছেন, যার ২৪–ই ৬টি চার থেকে। ঢাকার আলাউদ্দিন বাবু ৪৩ রানে ৩টি ও মুকিদুল ইসলাম ২৭ রানে ২ উইকেট নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০