খেলাধুলা ডেস্ক
৩ অক্টোবর ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএলে এবার শাকিব খানের ফ্র্যাঞ্চাইজি ‘ঢাকা ক্যাপিটালস’

বাংলাদেশ প্রিমিয়ার লীগে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর মেগাস্টার শাকিব খানের ফ্র্যাঞ্চাইজির নামকরণ করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’।

 

বুধবার (২ অক্টোবর) ঢাকার গুলশানে কোম্পানির করপোরেট অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মেগাস্টার শাকিব খান ‘ঢাকা ক্যাপিটালস’-এর নাম ও লোগো উন্মোচন করেন। অবশেষে উন্মোচিত হল আসন্ন বিপিএল ১১তম আসরে টিম ঢাকার অফিসিয়াল নাম। এবারের ঢাকা টিমের নাম নির্বাচন করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’। মেগাস্টার শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যানের ক্রিকেট টিম ‘ঢাকা ক্যাপিটালস’। গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছিলো নামের জন্য ক্যাম্পেইন। বিপিএল এর ১১তম আসরে ঢাকা টিমের জন্য নাম চেয়ে পোস্ট করা হয় রিমার্ক-হারল্যানের হোমকেয়ার এবং পার্সোনাল কেয়ার ব্র্যান্ডের ফেসবুক পেইজে। সেই পোস্টগুলোতে ক্রিকেটপ্রেমীদের ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যায়। তাদের পাঠানো সব নামগুলো থেকে প্রাথমিকভাবে সেরা ৩টি নাম বাছাই করা হয়। এবং পুনরায় এই ৩টি নামের মধ্য থেকে একটি নাম নির্বাচনের আহ্ববান জানানো হলে, জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয় ‘ঢাকা ক্যাপিটালস’ নামটি।

 

ইতোমধ্যে নির্ধারিত হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’ এর স্লোগান- ‘Together We Rise’। এ প্রসঙ্গে মেগাস্টার শাকিব খান বলেন, ‘দেশ বিদেশে আপনারা যেভাবে রেস্পন্স করছেন আমরা সত্যিই অভিভূত। আপনাদের সবার ভালোবাসা এবং সমর্থন নিয়েই আমরা নামটি বেছে নিয়েছি, দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ। সব রকম আপডেট পেতে ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেইজে যুক্ত থাকুন’। রিমার্ক-হারল্যান এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশ ক্রিকেট দলের বিভিন্ন সিরিজে সঙ্গে সরাসরিভাবে সংযুক্ত হয়েছে একাধিকবার। এছাড়াও বিভিন্ন ঘরোয়া লীগে পৃষ্ঠপোষকতার সঙ্গে সম্পৃক্ত ছিল এই কোম্পানিটি। তারই ধারাবাহিকতায় এবার বিপিএল আসরে রিমার্ক-হারল্যানেরদল অধিগ্রহণের এই বিষয়টি ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন। কেউ কেউ বেশ উচ্ছ্বাসও প্রকাশ করেছেন। তারমধ্যে মেগাস্টার শাকিব খানের নাম জড়িত থাকায় দর্শকদের মধ্যে ‘ঢাকা ক্যাপিটালস’ নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

 

রিমার্ক-হারল্যানের ডিরেক্টর এবং ঢাকা ক্যাপিটালসের অনার শাকিব খান, আতিক ফাহাদ (সিইও ঢাকা ক্যাপিটালস) তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে টিমের নাম ঘোষণা করেন। এখানে উল্লেখ্য আগামীতে ‘প্লেয়ার ড্রাফট’ হয়ে যাবার পরে আরও বড় পরিসরে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০