বাংলা সংবাদ ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৫, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বার্সার ট্রফি ক্যাবিনেটে যেভাবে ১০০

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ১০০ ট্রফির মাইলফলক স্পর্শ করেছিল রিয়াল মাদ্রিদ। এরপর গত দুই বছরে আরও সমৃদ্ধ হয়েছে দলটির ট্রফি ক্যাবিনেট। তবে কাছাকাছি গিয়েও ১০০ ট্রফি জয়ের অপেক্ষা যেন শেষ হচ্ছিল না রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। অবশেষে সেই অপেক্ষা ফুরোল তাদের। রিয়ালকে হারিয়েই এবার ১০০ ট্রফির মাইলফলক স্পর্শ করেছে কাতালান ক্লাবটি।

 

গতকাল রাতের আগপর্যন্ত আঞ্চলিক ট্রফি বাদ দিয়ে বার্সার ট্রফির সংখ্যা ছিল ৯৯। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে উড়িয়ে নিজেদের শততম ট্রফিটি জিতে নিল কাতালান ক্লাবটি।

 

  • বার্সেলোনার ১০০ ট্রফি
  • প্রতিযোগিতা সংখ্যা
  • লা লিগা ২৭
  • কোপা দেল রে ৩১
  • স্প্যানিশ সুপার কাপ ১৫
  • কোপা দে লা লিগা ২
  • কোপা ইভা দুয়ার্তে ৩
  • কোপা ফেরিয়াস ৩
  • কোপা লাতিনা ২
  • চ্যাম্পিয়নস লিগ ৫
  • উয়েফা সুপার কাপ ৫
  • উয়েফা উইনার্স কাপ ৪

 

 

ফিফা ক্লাব বিশ্বকাপ ৩ক্লাব হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ১২৫ বছর পর এসে কাঙ্ক্ষিত এই তিন অঙ্কের দেখা পেল ইউরোপের অন্যতম সেরা এই ফুটবল পরাশক্তি। এই ট্রফি দিয়ে মাইলফলক স্পর্শ করার পাশাপাশি শিরোপা–খরাও ঘোচাল বার্সা। আগের মৌসুমটা খালি হাতেই কেটেছিল তাদের। সর্বশেষ ২০২৩ সালের মে মাসে লা লিগা জিতেছিল বার্সা। জেদ্দার দুর্দান্ত পারফরম্যান্সে সুপার কাপের শিরোপার সংখ্যায়ও রিয়ালের সঙ্গে দূরত্ব বাড়াল বার্সা। এখন পর্যন্ত প্রতিযোগিতার সর্বোচ্চ ১৪ শিরোপা জিতেছে তারা। গত রাতের ফাইনালে জিতলে বার্সাকে ছুঁয়ে ফেলত রিয়াল। কিন্তু রিয়ালকে সেই লক্ষ্য পূরণ করতে দিল না হান্সি ফ্লিকের দল। শিরোপা পুনরুদ্ধার করে পার্থক্যটা আরেকটু বাড়িয়ে নিল তারা।

 

১০০ শিরোপা জেতার পথে বার্সা সবচেয়ে বেশিবার হাতে তুলেছে কোপা দেল রের ট্রফি। এই প্রতিযোগিতা ৩১ বার জিতেছে তারা। দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি দলটি জিতেছে লা লিগায়, ২৭ বার। এ ছাড়া ১৫ বার স্প্যানিশ সুপার কাপ, ৫ বার চ্যাম্পিয়নস লিগ এবং ৫ বার উয়েফা সুপার কাপও জিতেছে বার্সা। ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে বার্সা ও রিয়াল ছাড়া ১০০ শিরোপা জেতার রেকর্ড নেই অন্য কোনো দলের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০