খেলাধুলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত সিরিজ বর্জনের ডাক

শেখ হাসিনার সরকারের পতনের পর সারা দেশে হিন্দু ধর্মাবলম্বী মানুষ, বাড়ি-ঘর ও মন্দিরে হামলার অভিযোগ ওঠে। যদিও এ সব গুঞ্জনের বেশিরভাগই ভুয়া বলে জানা যায়। রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব পড়ে দেশের ক্রীড়াঙ্গনেও। ভারতে বাংলাদেশ দলের ওপর হামলার হুমকি দেয় দেশটির উগ্রপন্থি সংগঠন। এবার বাংলাদেশ-ভারত সিরিজ বর্জনের (বয়কট) ডাক দিয়েছে আরও কয়েকটি সংগঠন।

 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ ছাড়াও ভারতে বাংলাদেশের পুরো সিরিজ বর্জন করার ডাক দিয়েছে উগ্রপন্থি সংগঠনগুলো। এমনকি সিরিজটির বাতিল করতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অনুরোধ করেছেন গোয়াভিত্তিক সংগঠন হিন্দু জনজাগ্রুতি সমিতি। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘হিন্দু জনজাগ্রুতি সমিতি দৃঢ়ভাবে জানাচ্ছে যে ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ আয়োজন বাংলাদেশের আহত হিন্দুদের প্রতি অসম্মান দেখানোর শামিল। তাদের ওপর অনবরত নৃশংস হামলা চালানো হচ্ছে। সমিতির পক্ষ থেকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রতি ভারত-বাংলাদেশ ম্যাচ বাতিলের অনুরোধ করছি। এমনকি হিন্দুদের ওপর হামলা বন্ধ না করা পর্যন্ত বাংলাদেশি শিল্পীদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানেও যেন না ডাকা হয়।’

 

এদিকে আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে হবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি। সেই ম্যাচ বাতিলের দাবি জানিয়ে আসছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। সংগঠনটির সহসভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ সাংবাদিকদের জানান, এ ম্যাচ বাতিলের জন্য সবরকম চেষ্টা করবে তারা। এর আগে দ্বিতীয় টেস্টে ভেন্যু কানপুরে হামলার হুমকি দেয় দলটি। এই অবস্থায় দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তনের কথা উঠলেও তা নাকচ করে দেয় বিসিসিআই।

 

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা গণমাধ্যমকে জানায়, ‘আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। দু’দলের টেস্ট ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামও সম্পূর্ণ প্রস্তুত। আমরা ম্যাচ সরানোর কথা ভাবছিই না। কানপুরেই খেলা হবে। তবুও আমরা পরবর্তী পরিস্থিতির দিকেও নজর রাখব। কানপুরের পাশাপাশি আর একটি কেন্দ্রের দিকেও নজর রাখা হচ্ছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

শূন্য থেকে ট্রিলিয়ন ডলার: ইলন মাস্কের সাফল্যের গল্প

কুইন্সে বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

১০

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

১১

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

১২

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

১৩

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

১৪

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

১৫

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১৬

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১৭

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১৮

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৯

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

২০