বাংলা সংবাদ ডেস্ক
২৫ জুন ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি ঘোষণা

বাংলাদেশের মাটিতে আবারও গড়াতে যাচ্ছে হাইভোল্টেজ দ্বিপাক্ষিক লড়াই। আগামী মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

পিসিবির ঘোষণায় জানানো হয়, ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সিরিজ সূচি অনুযায়ী

  • ২০ জুলাই: প্রথম টি-টোয়েন্টি, মিরপুর, সন্ধ্যা ৬টা
  • ২২ জুলাই: দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর, সন্ধ্যা ৬টা
  • ২৪ জুলাই: তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর, সন্ধ্যা ৬টা

 

সাম্প্রতিক সফরে গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। এবার ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই সিরিজ বাংলাদেশের জন্য বিশ্বকাপের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে। অন্যদিকে, শক্তিশালী পাকিস্তান দল তাদের র‍্যাঙ্কিং ও সুনাম ধরে রাখতে চাইবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০