বিনোদন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আসতে পারছেন না এবার ঋতুপর্ণা-স্বস্তিকা, ভারত যেতে পারছেন না পরীমনি-ফারিণ

নতুন সরকার গঠনের পর দেড় মাস পেরিয়ে গেলেও ভারত এখনও বাংলাদেশিদের সীমিত পরিসরে ভিসা দিচ্ছে। আর যার প্রভাব পড়ছে ঢাকা ও কলকাতার সিনেমা পাড়ায়। এই জটিলতায় ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণের কলকাতার ‘প্রতীক্ষা’ সিনেমা হাতছাড়া হয়েছে। যেখানে তাঁর অভিনয় করার কথা ছিল দেবের বিপরীতে। একই কারণে কলকাতা যেতে পারছেন না চিত্রনায়িকা পরী মণিও।

 

জটিলতায় পড়েছেন কলকাতার শিল্পীও। বাংলাদেশে আসতে ভিসা জটিলতায় পড়তে হচ্ছে তাঁদের এবং ঢাকায় এসে শুটিং করার ওয়ার্ক পারমিটের আবেদনে সাড়া পাচ্ছেন না তাঁরা। এই যেমন সেপ্টেম্বরে বাংলাদেশের দুইটি সিনেমায় শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল কলকাতার দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বস্তিকা মুখার্জির। কিন্তু তা সম্ভব হয়নি। পরিচালক হিমু আকরামের ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের ১ তারিখ থেকে। এই সিনেমার প্রধান অভিনয়শিল্পী কলকাতার স্বস্তিকার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল ৭ বা ৮ সেপ্টেম্বর থেকে। তবে শুটিং শুরু করা সম্ভব হয়নি।

 

সিমেমাটির পরিচালক হিমু আকরাম বলছেন, ‘সেপ্টেম্বরের শুরুতেই শুটিংয়ের পরিকল্পনা রেখেছিলাম। আমাদের সব কিছুই প্রস্তুত, কিন্তু স্বস্তিকা মুখার্জি কলকাতা থেকে ঢাকায় এসে কাজ করবে, ওয়ার্ক পারমিটের আবেদন করে রেখেছি, পাচ্ছি না। ভিসা প্রসেসিংয়েরও একটা জটিলতায় পড়ে গিয়েছি। তাই সিনেমাটি শুরু করা যাচ্ছে না। শুটিং আরও দুই মাস পেছাতে হচ্ছে। ওয়ার্ক পারমিটের অনুমতি কবে পাওয়া যাবে সেটাও জানি না। সিনেমার সব কিছুই চূড়ান্ত হয়ে আছে, সময়মতো শুটিং শুরু না হলে তো একটা ক্ষতির সম্মুখীন আমাদের হতে হবে। আমরা এই পরিস্থিতি নিয়ে চিন্তিত।’

অগাস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে রাশিদ পলাশের পরিচালনায় ‘তরী’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পশ্চিবমবঙ্গের তারকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। কিন্তু সেখানেও ওয়ার্ক পারমিট ও ভিসা সমস্যা বাধ সেধেছে। রাশিদ পলাশ বলছেন, ‘দুই বাংলার কাজের ক্ষেত্রে কোনো সংকট তৈরি হোক আমরা তা চাই না। আমার মনে হয় খুব দ্রুতই সংকট কেটে যাবে এবং আশা রাখছি কাজটিও ভালো করেই শেষ করতে পারব।

 

অন্যদিকে, কলকাতার ‘প্রতীক্ষা’ সিনেমা হাতছাড়া হওয়া প্রসঙ্গে ফারিণের ভাষ্য, ‘নানা অনিশ্চয়তায় সিনেমাটি থেকে সরে আসতে হয়েছে। নভেম্বর মাসে শুটিং শুরুর কথা ছিল, শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। বাংলাদেশ থেকে এখন ভিসা পাওয়াটাও অনিশ্চিত হয়ে গিয়েছে। তাই সিনেমাটিতে আমার কাজ করা হচ্ছে না। কলকাতার ‘ফেলুবকশি’ সিনেমার শুটিং শেষ করেছেন পরী মণি। ও এখনো বাকি সিনেমাটির ডাবিং। কিন্তু ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারছেন এই অভিনেত্রী। পরী মণি বলেছেন, ‘আমার আগের ভিসা নেই। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতি পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই শেষ করে মুক্তি পাক সিনেমাটি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

১০

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

১১

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

১২

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

১৩

নিউইয়র্কে ভাড়া ফ্রিজের দাবিতে বিক্ষোভ, দুই বছরের লিজেও স্থগিতের সম্ভাবনা

১৪

বিশ্বকাপ বয়কট করলে বড় কূটনৈতিক সুযোগ হারাবে ইরান

১৫

বড়লেখায় পৌর প্রশাসকের সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় 

১৬

শান্তিচুক্তি নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবের উত্তর দিয়েছে তেহরান

১৭

মিশিগানে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

১৮

চাইল্ড সাপোর্ট বকেয়া, হাজারো অভিভাবকের পাসপোর্ট বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র: এপি

১৯

হান্টাভাইরাস নিয়ে সতর্কতা, কতটা ভয় আছে মহামারির

২০