খেলাধুলা ডেস্ক
৭ অগাস্ট ২০২৪, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের মোকাবেলায় শক্তিশালী দল ঘোষণা পাকিস্তানের

শক্তিশালী দল নিয়েই বাংলাদেশের মোকাবেলা করবে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে তারা। না থাকার গুঞ্জন থাকলেও আছেন শাহিন আফ্রিদি। তবে সহ-অধিনায়কত্ব দেয়া হয়নি তাকে।

 

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আছে চমকও। পাকিস্তানের ঘোষিত দলে আছেন ৩ নতুন মুখ। মোহাম্মদ হুরাইরা, কামরান গুলাম ও মোহাম্মদ আলি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে দলে সুযোগ পেয়েছেন। আর ১৩ মাস পর টেস্ট দলে ফিরেছেন নাসিম শাহ।

 

বাদ পড়াদের তালিকাও বড়। ইমাম-উল-হকের সাথে নেই ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী ও সাজিদ খান। চোটের কারণে নেই পেসার হাসান আলি ও মোহাম্মদ ওয়াসিম আলি জুনিয়র। বাংলাদেশের পাকিস্তান যাওয়ার সম্ভাব্য সূচি ১৭ আগস্ট। প্রায় ৪ বছর পর বাবরদের দেশে টেস্ট খেলবে টাইগাররা। ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট, ২য় টেস্ট করাচিতে শুরু হবে ৩০ আগস্ট।

 

তবে শাহিন শাহ আফ্রিদিকে সহ-অধিনায়কের দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায়। সউদ শাকিল থাকবেন শান মাসুদের ডেপুটি হিসাবে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড- শান মাসুদ (অধিনায়ক), সউদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আঘা, সরফরাজ আহমেদ ও শাহিন শাহ আফ্রিদি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০