বিনোদন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৪, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের চলচ্চিত্র চাইলো অস্কার কমিটি

৯৭তম অস্কারের জন্য চলচ্চিত্র চাইলো ‘অস্কার বাংলাদেশ কমিটি’। অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা প্রতিযোগিতা)-এর জন্য চলচ্চিত্র চাওয়া হয়েছে। যার জন্য সিনেমা মনোনয়নের জন্য নির্মাতা মতিন রহমানকে চেয়ারম্যান করে ৭ সদস্যের ‘অস্কার বাংলাদেশ কমিটি’ গঠন করা হয়েছে।

 

এই কমিটির মাধ্যমে সিনেমা নির্বাচন করে ৯৭তম অস্কারে যাবে ঢাকা থেকে সিনেমা। এই মাধ্যম ছাড়া সরাসরি অস্কারে সিনেমা পাঠানোর সুযোগ নেই। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, বেশকিছু সর্তের মাধ্যমে সিনেমা নির্বাচন করবে বাংলাদেশের অস্কার কমিটি। যার প্রথম শর্ত হচ্ছে সিনেমাটিকে ১ নভেম্বর ২০২৩-এর পর এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪-এর আগে মুক্তি পেতে হবে। তাই নয়, এই সময়ের মধ্যে বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি টানা ৭ দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে হবে। এতে ইংরেজি সাব-টাইটেলসহ যেকোনও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

 

এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের আশির্বাদ চলচ্চিত্র (৭/৯ ইর্স্টান কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে আগামী ২১ সেপ্টেম্বর, শনিবার বেলা ৫টার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটির মিডিয়া কো-অর্ডিনেটর রবিন শামস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

১০

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

১১

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

১২

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

১৩

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

১৪

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

১৫

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

১৬

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

১৭

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

১৮

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১৯

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

২০