বাংলা সংবাদ ডেস্ক
৭ অগাস্ট ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের ২৪ ধাপ উন্নতি

ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিলেন তারা। দুর্দান্ত সময় পার করা বাংলাদেশ নারী ফুটবল দল পেল আরেকটি সাফল্য। সদ্য প্রকাশিত ফিফা র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন ঋতুপর্ণা-সাবিনারা। এক লাফেই ২৪ ধাপ এগিয়ে এসেছেন তারা।

 

 

মিয়ানমারে এশিয়ান কাপের বাছাইপর্বে গ্রুপ পর্বে অপরাজিত থেকেই মূল পর্বে পৌঁছে গেছে বাংলাদেশ। সেখানে দুর্দান্ত পারফর্ম করে র‍্যাংকিংয়ে উন্নতি করেছে বাংলাদেশের মেয়েরা। গতকাল প্রকাশিত হওয়া র‍্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে বাংলাদেশ অবস্থান করছে ১০৪ তম স্থানে। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ১১৭৯.৮৭। তাদের রেটিং পয়েন্ট বেড়েছে ৮০.৫১। ফিফা বলছে, এবারের র‍্যাংকিংয়ে সবচেয়ে বেশি এগিয়ে যাওয়া দল বাংলাদেশ।

 

 

‎দেশের নারী ফুটবলের ইতিহাসে সেরা ফিফা র‍্যাংকিংয়ে এর আগে ১০০তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। ২০১৩ ও ২০১৭ সালের ডিসেম্বরে এই অবস্থানে উঠে এসেছিল বাংলাদেশের মেয়েরা। প্রকাশিত ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষে আছে স্পেন। দ্বিতীয় স্থানে নেমে গেছে যুক্তরাষ্ট্র, তৃতীয় স্থানে আছে সুইডেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১০

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১১

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১২

আনন্দঘরে বিপুল আনন্দ

১৩

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৫

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৬

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৭

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৮

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৯

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

২০