বাংলা সংবাদ ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফররুখ আহমদ বাংলা কবিতা বিকাশের ধারায় মিশে আছেন

কবি ফররুখ আহমদ বাংলা কবিতার গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁর কবিতা অস্বীকার করলে এই জনগোষ্ঠীর এক সময়ের আত্মপ্রতিষ্ঠার সংগ্রামকে, আত্মমর্যাদার বাসনাকে অস্বীকার করা হয়, বাংলাদেশের কবিতার বিকাশের যে ধারা, সেটাকে অস্বীকার করা হয়। কবি ফররুখ আহমদের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তাদের কথায় এসব কথা উঠে এসেছে। রোববার বিকেলে রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় এ স্মরণসভা।

 

স্বাগত বক্তব্যে বাংলা একাডেমির সংস্কৃতি পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) সরকার আমিন বলেন, ‘ফররুখ আহমদ বাংলা কবিতার গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁকে আমরা অর্জন করেছি। একই সঙ্গে তাঁকে ধারণ করা বাংলা কবিতার জন্যই জরুরি।’

 

‘ফররুখ আহমদকে আমরা কীভাবে পড়ব’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কুদরত-ই-হুদা। তিনি বলেন, ফররুখ আহমদকে অস্বীকার করলে এই জনগোষ্ঠীর এক সময়ের আত্মপ্রতিষ্ঠার সংগ্রামকে, আত্মমর্যাদার বাসনাকে অস্বীকার করা হয়। বাংলাদেশের কবিতার বিকাশের যে ধারা, তার যে চড়াই-উতরাই, সংগ্রাম, ঘাত-প্রতিঘাত—তাকেই অস্বীকার করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক কাজী রুমানা আহমেদ। আলোচনায় অংশগ্রহণ করেন কবি ও বাংলা একাডেমির ফেলো আবদুল হাই শিকদার এবং কবি সোহেল হাসান গালিব। অনুষ্ঠানে ফররুখ আহমদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন কবিপুত্র সৈয়দ ওয়াহিদুজ্জামান।

স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি বলেন, ‘ফররুখ আহমদের কবিতার স্বরের মধ্যে এমন এক শক্তি আছে, যা তাঁকে সমসাময়িক কবিদের মধ্যে বিশেষ স্থান দান করেছে। তিনি বাংলাদেশের কবিতা ও সাহিত্যালোচনায় সব সময়ই প্রাসঙ্গিক ছিলেন। তবে সাহিত্যের একার্থতা প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক সময় আমরা ফররুখ আহমদসহ অনেক জরুরি সাহিত্যিকদের পাঠে যথাযথ মনোযোগী হইনি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০