বিনোদন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নৈরাজ্যর জন্য আওয়ামী লীগকে দায়ী করলেন রুকাইয়া জাহান চমক

নানা কারণেই বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। প্রেম থেকে বিয়ে সব বিষয়েই আলোচনায় ছিলেন তিনি। অবশ্য সবশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তার সরব উপস্থিতি প্রানিত করেছে সবাইকে। আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে কথা বলে আসছেন তিনি।

 

এছাড়া দেশের বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে দেখা যায় তাকে।
সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সংগঠিত নানা নৈরাজ্যের ঘটনায় আওয়ামী লীগের দায় দেখছেন বলে জানালেন এ অভিনেত্রী। বিশেষ করে গত ৫ আগস্ট সাধারণ শিক্ষার্থী ও জনগণের রোষানলে পড়ে ক্ষমতা ছেড়ে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দলটির নেতাকর্মীদের নানা অন্যায় ও অনিয়ম নিয়ে কঠোর সমালোচনা করছেন তিনি।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়া ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে অভিনেত্রী চমক লিখেছেন, ‘পাহাড়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে পাহাড়িদের উসকানিদাতা কে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা।

 

তিনি লিখেছেন, ‘বায়তুল মোকাররমে খতিব নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ। ঘটনার জন্য দায়ী কে? গোপালগঞ্জের হুজুর। কয়েকটা বাস ভাড়া করে গোপালগঞ্জ থেকে লোক নিয়ে এসেছে। ঢাবিতে হলের ভেতর যুবককে পিটিয়ে হত্যা।

 

অন্যতম হামলাকারী কে? ছাত্রলীগের সাবেক নেতা (সঙ্গে আরও কিছু শিক্ষার্থী)।’
এ অভিনেত্রীর ভাষ্যমতে, ‘এরপরও যখন কোনো ঘটনার পর কাউকে প্রমাণসহ বলা হয় যে, এই লোকতো লীগের। তখন এসে কমেন্ট করে বসে, “আগে সবাই শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করতো, এখন লীগ ট্যাগ দিয়ে করে।” কিরে ভাই, দুইটার প্রেক্ষাপট কি এক হলো? যাদের জন্মগত স্বভাব মারামারি, গেঞ্জাম লাগানো, এরা কী এতো সহজেই তাদের চিরাচরিত স্বভাব পরিবর্তন করতে পারবে?’

 

এদিকে চমকের এই স্ট্যাটাসের সঙ্গে অনেকেই একাত্মতা পোষণ করেছেন। কেউ কেউ রাজনৈতিক দলটি নিয়ে সমালোচনাও করেছেন। আবার একাংশ অভিনেত্রীর সমালোচনাও করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১০

১১

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১২

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৩

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৪

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৫

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৬

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৭

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

১৮

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

১৯

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

২০