৩০ জুলাই ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা শেষে জিম্বাবুয়ের ক্রিকেটে ফিরছেন টেইলর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২১ সালে অবসর নেন ব্রেন্ডন টেইলর। হঠাৎ করে অবসর নেওয়ার পরের বছরেই আবার আইসিসির কাছ থেকে নিষেধাজ্ঞা পান তিনি। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখায় ২০০২ সালে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা পান তিনি। এতে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছিল তার খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ। নিজেও এমটাই মনে করেছিলেন টেইলর।

 

 

 

তবে সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন টেইলর। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৩৯ বছর বয়সী ব্যাটারকে আবারও দেখা যেতে পারে। তার ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। তিনি বলেছেন, ‘দ্বিতীয় টেস্টে অবশ্যই তাকে পাওয়া যাবে। জানি, নিজের সামর্থ্য প্রমাণের জন্য গত এক বছর কতটা কঠোর পরিশ্রম করেছে সে। তার ফেরায় আমি রোমাঞ্চিত।’ গত ২৫ জুলাই টেইলরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে।

 

 

 

আগামী ৭ আগস্টে শুর হতে যাওয়া বুলাওয়ে টেস্টের স্কোয়াড এখনো ঘোষণা করা না হলেও নিশ্চিতভাবেই সবুজ সংকেত পেয়েছেন তিনি। সে দিক থেকেই তিনি জানিয়েছেন, বিশ্বাসই করতে পারছি না দলে আবার ফিরতেছি। উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘ধরেই নিয়েছিলাম সবকিছু শেষ। কিন্তু আমি এখানে আছি। এটা দারুণ এক অনুভূতি।

 

 

 

আমি যে এখানে আসলেই আছি তা বুঝতে নিজের শরীরে চিমটি কাটছি।’ এখন পর্যন্ত ৩৪ টেস্ট খেলেছেন টেইলর। ৬ সেঞ্চুরি ও ১২ ফিফটিতে রান করেছেন ২৩২০। সর্বশেষটি খেলেছেন ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে হারারেতে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পাইলে ৪ বছর পর আবারো ক্রিকেট ফিরবেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

১০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

১১

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

১২

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

১৩

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

১৪

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৫

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

১৬

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

১৭

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

১৮

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

১৯

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

২০