১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিজ দেশের পক্ষ থেকে সর্বকালের সেরা নির্বাচিত রোনালদো

ফুটবল মানেই রেকর্ড, আর রেকর্ড মানেই ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ার জুড়ে অসংখ্য গোল, শিরোপা আর ব্যক্তিগত পুরস্কারে ভরপুর তার ঝুলিঝুলি সাফল্য। এবার সেই তালিকায় যুক্ত হলো নিজ দেশের দেয়া সর্বোচ্চ স্বীকৃতি, পর্তুগালের লিগা ফুটবল রোনালদোকে দিয়েছে ‘সর্বকালের সেরা’র খেতাব।

 

 

পর্তুগালের ফুটবল লিগা বুধবার ক্রিশ্চিয়ানো রোনালদোকে দিল বিশেষ সম্মাননা, ‘বেস্ট অব অল টাইম’ বা সর্বকালের সেরা পুরস্কার। ৪০ বছর বয়সেও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে মাতিয়ে রাখা রোনালদোর ক্যারিয়ারে এটি যোগ হলো আরেকটি উজ্জ্বল অধ্যায়।

 

 

জাতীয় দলের হয়ে ২২৩ ম্যাচে ১৪১ গোলের মালিক রোনালদোকে নিয়ে লিগা পর্তুগাল লিখেছে, ‘কোটি ভক্তের অনুপ্রেরণা, এক যুগের সংজ্ঞা তিনি। ব্যক্তিগত রেকর্ড, দলীয় সাফল্য আর মাঠের বাইরে প্রভাব, সব মিলিয়ে রোনালদো এমন এক উত্তরাধিকার গড়েছেন যা তাকে সর্বকালের সেরার আসনে বসিয়েছে।’

 

 

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে ভিডিও বার্তায় কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। তিনি বলেন, ‘আমার জন্য এটি বিশাল সম্মান। দেশের হয়ে এ ধরনের স্বীকৃতি পাওয়া সবসময়ই বিশেষ অনুভূতি। সতীর্থ, কোচ, আর যারা আমাকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই।’

 

 

মাত্র কয়েক দিন আগেই বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে রোনালদো ছুঁয়েছেন সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। ওই ম্যাচে তার গোল ছিল বিশ্বকাপ বাছাইয়ের ৩৯তম, যা তাকে কিংবদন্তি কার্লোস রুইজের পাশে বসিয়েছে।

 

 

শুধু রোনালদো নন, একই অনুষ্ঠানে সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর জিওকেরেস দ্বিতীয়বারের মতো লিগা পর্তুগালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। গত মৌসুমে স্পোর্টিং সিপির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ গোল করেছিলেন তিনি। গ্রীষ্মের দলবদলে আর্সেনালে যোগ দেওয়া এই স্ট্রাইকার ভিডিও বার্তায় জানান, ‘এটা আমার জন্য অবিশ্বাস্য সম্মান। স্পোর্টিংয়ের সতীর্থ, কোচ ও সমর্থকদের ধন্যবাদ জানাই। তাদের সমর্থন ছাড়া এ সাফল্য সম্ভব হতো না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১০

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১১

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১২

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৩

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৪

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৫

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৬

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৭

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৮

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৯

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

২০