বাংলা সংবাদ ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে হতে পারে অলিম্পিক ক্রিকেট

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। তবে ক্রিকেটারদের অলিম্পিক ভিলেজে থাকার অভিজ্ঞতা নাও হতে পারে। অলিম্পিকের শহর লস অ্যাঞ্জেলেসে নয়, ২০২৮ অলিম্পিকে ক্রিকেট হতে পারে চার হাজার কিলোমিটার দূরে নিউইয়র্কে। ভারতের টেলিভিশন দর্শকের কথা মাথায় রেখেই এ চিন্তাভাবনা করছেন আয়োজকেরা। অলিম্পিকে ক্রিকেট সর্বশেষ হয়েছে ১৯০০ সালে। প্যারিসে অংশ নিয়েছিল মাত্র দুটি দল। দুই দিনের ম্যাচে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে সোনা জেতে গ্রেট ব্রিটেন। ১২৮ বছর পর ২০২৮ সালে অলিম্পিকে ছেলে ও মেয়ে দুই বিভাগেই হবে ক্রিকেট। টুর্নামেন্টের কাঠামো এখনো ঠিক হয়নি। তবে ধারণা করা হচ্ছে, টি-টোয়েন্টি ফরম্যাটে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলতে পারে, এরপর সেমিফাইনাল, ফাইনাল ও ব্রোঞ্জ পদকের ম্যাচ।

ক্রিকেট যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে না হয়ে নিউইয়র্কে হতে পারে, সেটির ইঙ্গিত গত সপ্তাহে দিয়েছেন ২০২৮ অলিম্পিকের আয়োজক কমিটির চেয়ারম্যান ক্যাসি ওয়াসেরমান। টেক্সাসে এক কনফারেন্সে ওয়াসেরমান বলেন, ভারতের টেলিভিশন দর্শকের কথা মাথায় রেখেই এমন পরিকল্পনা।  নিউইয়র্কের সঙ্গে ভারতের সময়ের পার্থক্য সাড়ে ৯ ঘণ্টা। লস অ্যাঞ্জেলেস–ভারতের সময়ের দূরত্বটা সাড়ে ১২ ঘণ্টার। ৩ ঘণ্টার এই পার্থক্যই কাজে লাগাতে চাচ্ছেন আয়োজকেরা। তবে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টাইমসকে আইসিসি জানিয়েছে, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির পেছনে ভারতসহ উপমহাদেশের দর্শক ও সম্প্রচারস্বত্ব চুক্তির বিপুল অর্থের ভূমিকাই ছিল প্রধান।

 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ভেন্যু হলেও এ মুহূর্তে নিউইয়র্কে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মতো কোনো স্টেডিয়াম নেই। বিশ্বকাপ যে অস্থায়ী মাঠে হয়েছিল, সেটি বিশ্বকাপের পরেই ভেঙে ফেলা হয়েছে। ২০২৮ অলিম্পিকেও অস্থায়ী স্টেডিয়ামের পথেই হাঁটতে পারেন আয়োজকেরা। ক্রিকেটের ভেন্যু হিসেবে ব্রুকলিনের মেরিন পার্কের কথাও ভাবা হচ্ছে। মেজর লিগ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি এমআই নিউইয়র্কের হোম ভেন্যু এটি। ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি সেখানে ১০ হাজার আসনের স্থায়ী স্টেডিয়াম বানানোর পরিকল্পনা করেছে। তবে সেটি ২০২৮ অলিম্পিকের আগেই প্রস্তুত হবে কি না, তা নিয়ে সংশয় আছে।

 

অলিম্পিকে ক্রিকেট যদি শেষ পর্যন্ত লস অ্যাঞ্জেলসে না-ই হয়, তবে সেটি ক্রিকেটারদের জন্য মন খারাপ করার মতো ঘটনাই হবে। ২০২৮ অলিম্পিকে গ্রেট ব্রিটেন দলে থাকতে পারেন, এমন দুজন খেলোয়াড়ের সঙ্গে দ্য টাইমস কথা বলেছে। ওই দুই ক্রিকেটার বলেছেন, অলিম্পিকে যদি অলিম্পিক ভিলেজে না থাকা যায়, অন্য খেলার খেলোয়াড়দের সঙ্গে আলাপ-পরিচয় না হয়, তবে সেটি বড্ড হতাশার হবে। তাঁরা মনে করছেন, ক্রিকেটটা অন্য শহরে হলে সেটিকে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হিসেবেই মনে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০