বাংলা সংবাদ ডেস্ক
৭ মার্চ ২০২৫, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারী কাবাডিতে বাংলাদেশের এবার ‘প্রথম’ পদক

বিশ্ব নারী দিবস আগামীকাল। ইরানে এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে এবারের নারী দিবস বিশেষ করে তুলল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল।

 

ইরান থেকে দুপুরে বার্তা আসে—এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। এ প্রাপ্তিতে উদযাপন করবেন, স্বস্তির নিঃশ্বাস নেবেন কাবাডি-সংশ্লিষ্টরা। তা না করে বিতর্ক নিয়ে নানা প্রশ্নের উত্তর দিতে হলো! বিতর্ক ছিল—এশিয়ান নারী কাবাডিতে এটা প্রথম না দ্বিতীয় ব্রোঞ্জ? সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় নিশ্চিত হওয়া গেছে, আসরে এটিই বাংলাদেশের প্রথম ব্রোঞ্জ। ইরানের রাজধানী তেহরানের অদূরের পারদিস শহরে শুক্রবার (০৭ মার্চ) শেষ গ্রুপ ম্যাচে থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্টে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রতিযোগিতার নিয়মানুযায়ী দুই সেমিফাইনালিস্ট দলকে ব্রোঞ্জ পদক দেওয়া হয়। সে হিসেবে বাংলাদেশের পদক নিশ্চিত হয়েছে। ২০০৫ সালে প্রথম আসরে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল। কিন্তু ওই সময় সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দলকে ব্রোঞ্জ পদক দেওয়ার বিধান ছিল না। এটা নিয়েই বিতর্ক সৃষ্টি হয়।

 

এ প্রসঙ্গে বর্তমান নারী দলের কোচ শাহনাজ পারভীন মালেকা ইরান থেকে কালবেলাকে বলেন, ‘২০০৫ সালের দলে আমিও ছিলাম। সে আসরে বাংলাদেশ কিন্তু কোনো পদক পায়নি। এ প্রসঙ্গে সে দলের কোচ আব্দুল জলিল কালবেলাকে বলেন, ‘২০০৫ সালের আসরে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছে ঠিকই, কিন্তু কোনো পদক জেতেনি। কিন্তু আমরা অনলাইনে দেখতে পাচ্ছি বাংলাদেশকে ব্রোঞ্জ জয়ী হিসেবে দেখানো হচ্ছে। সে হিসেবে বলা হয়, বাংলাদেশ ২০০৫ সালের ব্রোঞ্জ জয়ী। ভারতের কাছে বড় হারে শুরুর পর মালয়েশিয়া ও থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ব্রোঞ্জ জয়ের প্রতিক্রিয়ায় বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলছিলেন, ‘নানা সীমাবদ্ধতার মাঝে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। মেয়েরা কঠোর পরিশ্রম করেছে। কাবাডি ফেডারেশন থেকে সাফল্যের জন্য সম্ভাব্য সবকিছু করা হয়েছে। তার সুফল হিসেবে এসেছে এ পদক।

 

২০০৫ সালে শুরু হওয়া এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপে এটি হচ্ছে ষষ্ঠ আসর। মাঝে ২০১৬ সালের আসরে অংশগ্রহণ করেনি বাংলাদেশ। পঞ্চম আসরে এসে প্রথম পদক পেল লাল-সবুজরা। গত নভেম্বরে গঠিত অ্যাডহক কমিটির অধীনে এটি ছিল প্রথম আন্তর্জাতিক পদক। সেমিফাইনালে ইরানের কাছে অবশ্য হেরে গেছে বাংলাদেশ ম্যাচের স্কোরলাইন ছিল ৪১-১৮। আরেক সেমিতে ভারত ৫৮-১৮ পয়েন্টে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০