১৫ জুলাই ২০২৫, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ ৮ বছর পর টেস্ট দলে ইংল্যান্ডের অলরাউন্ডার

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩ টেস্ট খেলেছেন লিয়াম ডসন। ছোট্ট ক্যারিয়ারের শেষটি খেলেছেন ২০১৭ সালে। আজ যখন ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের দলে ডাক পেলেন তখন সময়টা গড়িয়েছে ৮ বছরে। সময়টা হয়তো আরো দীর্ঘ হতে পারত ডসনের।

 

 

 

কেননা শোয়েব বশির আঙুলে চোট পেয়ে ছিটকে না গেলে তার প্রত্যাবর্তনই হতো না। সতীর্থর চোটের কারণে সুযোগটা পেলেও ৩৫ বছর বয়সী বাঁহাতি স্পিন অলরাউন্ডার পারফরম্যান্সে ঠিকই অন্যদের থেকে নিজেকে এগিয়ে রেখেছেন। তার প্রমাণ ২০২৩ ও ২০২৪ সালে ‘পিসিএ বর্ষসেরা’ পুরস্কার। হ্যাম্পশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বলেই পেশাদার ক্রিকেটারদের সংগঠনটির সেরার স্বীকৃতি মিলেছে। এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১ সেঞ্চুরিতে ৫৩৬ রান করেছেন তিনি। সঙ্গে বাঁহাতি স্পিনে উইকেট নিয়েছেন ২১টি।

 

 

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ডসনের সীমিত সংস্করণের ক্যারিয়ারও খুব বড় নয়। ৬ ওয়ানডের বিপরীতে ১৪ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে সব সংস্করণ মিলিয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন এ বছরের ১০ জুন। সেদিন সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ খেলেন এই অলরাউন্ডার। ব্যাটিংয়ে সুযোগ না পাওয়া ডসন বোলিংয়ে ৩৪ রানে নেন এক উইকেট। লর্ডস টেস্টের তৃতীয় দিন নিজের বলে রবীন্দ্র জাদেজার শট আটকাতে গিয়ে কণিষ্ঠায় আঘাত পান বশির। সেই চোট নিয়েই গতকাল ভারতের শেষ ব্যাটার হিসেবে মোহাম্মদ সিরাজকে আউট করে ইংল্যান্ডকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন ২১ বছর বয়সী অফ স্পিনার।

 

 

কিন্তু শেষ দুই টেস্টে আর দলের সঙ্গে থাকা হচ্ছে না তার। লর্ডসের ২২ রানের জয়ে পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। আগামী ২৩ জুলাই শুরু হবে চতুর্থ টেস্ট, ওল্ড ট্র্যাফোর্ডে।
ইংল্যান্ডের চতুর্থ টেস্টের দল- হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, লিয়াম ডসন, জেমি ওভারটন, স্যাম কুক, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং ও ক্রিস ওকস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০