খেলাধুলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিন কোটি ২০ লাখ টাকা বোনাস পেলেন ক্রিকেটাররা

পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ক্রিকেটারদের বোনাস দেওয়ার ব্যাপারটি অনুমিতই ছিল। অপেক্ষা ছিল হাতে বুঝে পাওয়ার। শনিবার (১৪ সেপ্টেম্বর) বোনাসের টাকা বুঝে পেয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

 

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের তিন কোটি ২০ লাখ টাকা বোনাস উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বোনাস তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সঙ্গে ছিলেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। বালাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন মুহূর্ত খুব কমই এসেছে। এর আগে দেশের বাইরে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে ভালো করলেও টেস্টে সেভাবে সামর্থ্যের প্রমাণ দেখাতে পারেননি ক্রিকেটাররা। এবার পাকিস্তানের মাটিতে সেই আক্ষেপ মিটিয়েছেন শান্তরা। পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে তারা, যা দেশের ক্রিকেটে অন্যতম সেরা সাফল্য। এমন সাফল্যে মোটা অঙ্কের বোনাস পেলেন ক্রিকেটাররা।

 

ইতিহাস গড়ে দেশে ফেরা ক্রিকেটারদের পুরস্কৃত করতে আনুষ্ঠানিকতার কোনো কমতি রাখেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ তুলে দেওয়া হলো বড় অঙ্কের অর্থ পুরস্কার। স্বাভাবিকভাবেই টেস্ট জয়ে বোনাসের পরিমাণ সবচেয়ে বেশি। পাশাপাশি সিরিজ জিতলে যোগ হয় বাড়তি বোনাস। বিসিবির সর্বশেষ বোর্ড সভায় বোনাসের অঙ্ক বাড়ানোর পর বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ১ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে টেস্ট জয়ের জন্য ১৫ সদস্যের দলের প্রত্যেক ক্রিকেটার বোনাস পান ৪ লাখ টাকা। আর সিরিজ জয়ের জন্য বোনাস আরও ৪ লাখ টাকা করে।

 

 

এছাড়াও পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট জেতায় শুধু টেস্ট ম্যাচ জয়ের জন্যই প্রত্যেক ক্রিকেটারের বোনাস পাওয়ার কথা ৮ লাখ টাকা। সঙ্গে সিরিজ জয়ের বোনাস যোগ হয়ে খেলোয়াড় প্রতি বোনাস হওয়ার কথা ১২ লাখ টাকা করে। তবে পাকিস্তানে টেস্ট জেতার পর বিসিবি জানিয়েছিল বোনাস দ্বিগুণ করে দেওয়া হবে। অর্থাৎ শুধু টেস্ট জয়ের বোনাসই এখন ৮ লাখ টাকা। অর্থাৎ পাকিস্তান সিরিজের দলের ক্রিকেটার সংখ্যা ১৫ জন হলে একেকজন ক্রিকেটারের উইনিং বোনাসপেয়েছেন ১৬ লাখ টাকা করে। সঙ্গে যোগ হয়েছে ফারুক আহমেদের বোর্ডের দেওয়া বিশেষ বোনাসও। পুরো দলের জন্য সেটি ৮০ লাখ টাকা বলে জানা গেছে। সবমিলিয়ে ক্রিকেটার প্রতি বোনাস দাঁড়িয়েছে ২০ লাখ টাকা করে। সব মিলিয়ে শুধু খেলোয়াড়েরাই পাকিস্তান সফরের উইনিং বোনাস হিসেবে পেলেন ৩ কোটি ২০ লাখ টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

১০

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

১১

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

১২

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

১৩

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

১৪

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১৫

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১৬

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১৭

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৮

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৯

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

২০