বাংলা সংবাদ ডেস্ক
৯ নভেম্বর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিসেম্বরে জাতীয় লীগ টি-টোয়েন্টি, থাকছেন না শান্ত-লিটনরা

বিপিএলই বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি ঘরোয়া টুর্নামেন্ট। এই সংস্করণে আরেকটি টুর্নামেন্ট আয়োজনের আলোচনা অনেকদিন ধরেই চলছিল। অবশেষে সেটা বাস্তবে পরিণত হতে যাচ্ছে। আগামী ১১ই ডিসেম্বর পর্দা উঠবে জাতীয় ক্রিকেট লীগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের। আর ২৩শে ডিসেম্বর শেষ হবে এটি।

 

এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট আট দল। ২৯ ম্যাচের ‘জাতীয় লিগ টি-টোয়েন্টি’ টুর্নামেন্টে প্রতিটি দল ম্যাচ খেলবে ৭টি করে, দুই ফাইনালিস্ট দল পাবে ৮টি করে ম্যাচ। টুর্নামেন্টের সম্ভাব্য ম্যাচ ফি ধরা হয়েছে ২০ হাজার টাকা করে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। আর ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এটি শেষ হওয়ার এক সপ্তাহ পর পর্দা উঠবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের।
তবে প্রথমবারের মতো হতে যাওয়া এই টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে না। শুধু মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ খেলতে পারেন। কারণ ওই সময় ওয়েস্ট ইন্ডিজে থাকবে জাতীয় দল। ওয়ানডে সিরিজ আগেই শেষ হয়ে যাওয়ায় রিয়াদ ও মুশফিকের খেলার সুযোগ আছে। কিন্তু ১৫ই ডিসেম্বর শুরু টি-টোয়েন্টি সিরিজের কারণে এই টুর্নামেন্টে খেলতে পারবেন না নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাসরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

১০

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

১১

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

১২

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

১৩

নিউইয়র্কে ভাড়া ফ্রিজের দাবিতে বিক্ষোভ, দুই বছরের লিজেও স্থগিতের সম্ভাবনা

১৪

বিশ্বকাপ বয়কট করলে বড় কূটনৈতিক সুযোগ হারাবে ইরান

১৫

বড়লেখায় পৌর প্রশাসকের সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় 

১৬

শান্তিচুক্তি নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবের উত্তর দিয়েছে তেহরান

১৭

মিশিগানে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

১৮

চাইল্ড সাপোর্ট বকেয়া, হাজারো অভিভাবকের পাসপোর্ট বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র: এপি

১৯

হান্টাভাইরাস নিয়ে সতর্কতা, কতটা ভয় আছে মহামারির

২০