বাংলা সংবাদ ডেস্ক
৬ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর পদে রিপাবলিকান পার্টির মনোনয়ন পেয়েছেন বিবেক রামাস্বামী। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন এই রাজনীতিক ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন।গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) ওহাইওর গভর্নর প্রার্থী হিসেবে রামাস্বামীর মনোনয়ন নিশ্চিত হয়। রিপাবলিকান প্রার্থিতা বাছাইপর্বে তিনি হারিয়েছেন গাড়ির নকশাকার ও অটোমোটিভ-থিমযুক্ত ইউটিউব চ্যানেলের নির্মাতা কেসি পুটশকে।

 

 

এর মধ্য দিয়ে ওহাইওর নির্বাচনে গ্র্যান্ড ওল্ড পার্টি থেকে তাঁর লড়াইয়ের টিকিট নিশ্চিত হয় বলে মার্কিন গণমাধ্যমগুলো খবর দিয়েছে। ভারতের তামিল মা–বাবার সন্তান বিবেক রামাস্বামী একজন স্বাস্থ্য-প্রযুক্তিবিষয়ক উদ্যোক্তা। তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রাইমারিতে (দলীয় প্রার্থী বাছাইপ্রক্রিয়া) ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় পর্যায়ে পরিচিতি পান। পরে অবশ্য তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পকে সমর্থন জানিয়েছিলেন।

 

 

ওহাইও প্রাইমারির পুরো সময়জুড়ে রামাস্বামী অন্য রিপাবলিকান প্রার্থিতাপ্রত্যাশীদের বিরুদ্ধে লড়লেও মূলত তাঁর সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ডেমোক্রেটিক প্রার্থী অ্যামি অ্যাকটন। ওহাইওর সাবেক জনস্বাস্থ্য পরিচালক অ্যাকটন কোভিড মহামারির সময় অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য পরিস্থিতি তদারক করেছিলেন। এবার ওহাইওর নির্বাচনে তিনি ডেমোক্রেটিক দলের হয়ে লড়বেন।

 

রিপাবলিকান প্রার্থিতা বাছাইপর্বে জয়ের পর দেওয়া ভাষণে বিবেক রামাস্বামী ওহাইওর ভোটারদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমাদের এ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। সত্যিকারের গন্তব্য হলো নভেম্বর।’ অন্যদিকে নিজের প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর দেওয়া ভাষণে অ্যাকটন বলেন, তিনি ওহাইওকে আবার ‘সাশ্রয়ী’ করে তুলতে গভর্নর পদে প্রার্থী হয়েছেন। অ্যাকটন বলেন, ‘এটা (স্বাস্থ্য ব্যয়) এতটা কঠিন হওয়া উচিত নয়। এখন শ্রমজীবী পরিবারগুলোর স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার সময় এসেছে।’

 

ওহাইওর বর্তমান গভর্নর রিপাবলিকান নেতা মাইক ডিওয়াইন দুই মেয়াদে গভর্নর হওয়ায় আবার প্রার্থী হতে পারছেন না। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য রামাস্বামীকে সমর্থন দিচ্ছেন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি বিবেককে ভালোভাবে চিনি, তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং তিনি সত্যিই বিশেষ। তিনি তরুণ, দৃঢ়চেতা ও স্মার্ট!’

 

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একসময় ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন। প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে অংশ নিতে গতকাল তিনি সিনসিনাটিতে উপস্থিত ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে অঙ্গরাজ্যটির ভোটারদের মধ্যে রিপাবলিকানদের দিকে ঝোঁকার প্রবণতা দেখা যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৩

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৪

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৬

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৭

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৮

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৯

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১০

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০