২ নভেম্বর ২০২২, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বাঁশ দিয়ে তৈরি হচ্ছে আধুনিক ও টেকসই ঘর

টেকসই আবাসন তৈরিতে বাঁশের ব্যবহার

হাজার হাজার বছর ধরে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোয় নির্মাণকাজে বাঁশের ব্যবহার হচ্ছে। তবে বর্তমানে বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নের কারণে এর ব্যবহার কমে আসছে। বিপরীতে যুক্তরাষ্ট্রের কিছু অংশে এবং বিশ্বের অন্যান্য স্থানে টেকসই আবাসন তৈরিতে বাঁশের ব্যবহার শুরু হয়েছে।

‘বাম্বো লিভিং’ নামের একটি প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান স্থপতি ডেভিড স্যান্ডস বাঁশ দিয়ে আধুনিক ও টেকসই নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছেন।

যুক্তরাষ্ট্রের হাওয়াইভিত্তিক এই কোম্পানি বাঁশের ঘর এবং অন্যান্য ভবন তৈরিতে সুনাম অর্জন করেছে। রক স্টার স্যামি হাগার, অভিনেত্রী বারবারা হার্শে, মিউজিক মোগল শেপ গর্ডন, ই-কর্মাস প্রতিষ্ঠান ইবের প্রতিষ্ঠাতা পিয়েরে ওমিডিয়ার বাঁশের বাড়ির ক্রেতা। এমনকি ডেভিড স্যান্ডস নিজেও এ ধরনের বাড়ি ব্যবহার করছেন।

ডেভিড স্যান্ডস সিএনএনকে বলেছেন, বাঁশ হলো বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ। মাত্র কয়েক মাসের মধ্যে ১০০ ফুট লম্বা হতে পারে এটি। বাঁশের বয়স তিন বছর হলেই এটি থেকে ভবন নির্মাণের অবিশ্বাস্য উপকরণ পাওয়া যায়।

তখনই তাঁরা এগুলোকে বাড়ি তৈরির জন্য কাজে লাগান। তিনি বলেন, ‘বাঁশ সম্ভবত আমাদের বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করার দ্রুততম প্রাকৃতিক উপায়। সালোকসংশ্নেষণের মাধ্যমে এটি সেই কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে।

এরপর বাঁশ এটিকে শর্করায় পরিণত করে এবং শেষে প্রকৃত ফাইবারে (তন্তু) পরিণত করে। বায়ুমণ্ডল থেকে দ্রুত কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করার ক্ষেত্রে এটি একটি বিরাট ব্যাপার।’

ডেভিড স্যান্ডস বলেন, ‘সাধারণত আপনি যখন একটি গাছ কাটেন, আপনি এটিকে মেরে ফেলেন। কিন্তু বাঁশের ক্ষেত্রে ঘটে বিপরীত ঘটনা, প্রতি বছর নতুন কাণ্ড গজায়। আপনি সেই কাণ্ডগুলোর এক শতাংশ সংগ্রহ করেন এবং এটি কেবল বাড়তেই থাকে। এভাবে বাঁশ ১২০ বছর পর্যন্ত বাঁচতে পারে।’

একজন স্থপতির দৃষ্টিকোণ থেকে তিনি কীভাবে বাঁশের শক্তি ও নমনীয়তা দেখে থাকেন- জানতে চাইলে ডেভিড স্যান্ডস বলেন, এটি একটি অবিশ্বাস্য রকম শক্তিশালী উপাদান।

ওজন ধারণের দিক থেকে এটি আসলে ইস্পাতের চেয়েও শক্তিশালী। সাধারণত নির্মাণের জন্য ব্যবহূত কাঠের চেয়ে বাঁশের দ্বিগুণেরও বেশি শক্তি থাকে এবং এটি কংক্রিটের মতোই ক্ষমতাধর।

তিনি বলেন, বাঁশ দিয়ে তিনি যেসব ভবন তৈরি করেছেন তা ক্যাটাগরি-৫ তথা ২০০ মাইল বা ৩২১ কিলোমিটার গতির একাধিক হারিকেন সামলেও টিকে রয়েছে। তাঁদের এ ভবন ভূমিকম্পে ৬ দশমিক ৯ মাত্রায়ও সহনশীল। কারণ বাঁশের ওজন অনেক হালকা। এটি নমনীয় হতে পারে এবং তার পরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে।

ডেভিড স্যান্ডস জানান, তাঁরা এখন ক্যারিবীয়, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বাঁশের বাড়ি তৈরির কাজ করছেন। তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি প্রকল্পে কাজ করছেন। ভারতেও অনেকে তাঁদের বাড়ি কিনতে চান।

তিনি জানান, বাঁশের বাড়ির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। এ কারণে তাঁরা এখন উৎপাদন বাড়াচ্ছেন। তিনি মনে করেন, জলবায়ু সংকট নিয়ে উদ্বেগ এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

তিনি জানান, ৩০ বছর আগে হাওয়াই দ্বীপপুঞ্জের মাউইতে নিজের জন্য একটি বাঁশের বাড়ি তৈরি করেছেন। নিজের বাঁশের বাড়ি সম্পর্কে তিনি বলেন, ‘আমি এটা ভালোবাসি। এখানে প্রকৃতির সঙ্গে একটি সংযোগ রয়েছে। এ ধরনের বাড়ি জলবায়ু সংকট সমাধানে সহায়তা করছে।’

আরও পড়ুনঃ মিশিগানে ‘ব্লাড মুন’ মঙ্গলবার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

১

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

২

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৩

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৪

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৫

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৬

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

৭

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

৮

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

৯

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১০

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১১

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১২

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৩

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৪

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৫

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৬

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১৭

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১৮

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১৯

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২০