৭ নভেম্বর ২০২২, ২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ‘ব্লাড মুন’ মঙ্গলবার

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদে লালচে আভা দেখা যায়। ছবি: এপি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একই সঙ্গে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং ‘ব্লাড মুন’ (রক্তিম চাঁদ) মঙ্গলবার (নভেম্বর ৮) দেখা যাবে।

চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সরাসরি চাঁদ এবং সূর্যের মধ্য দিয়ে যায়৷

এ সময় চাঁদে লালচে আভা দেখা যায়। যা ব্লাড মুন হিসাবে পরিচিত।

এবার চাঁদকে পৃথিবীর সূর্যাস্ত এবং সূর্যোদয়ের আলো থেকে একটি লাল-কমলা দেখাবে।

তিন বছর পর এর সাক্ষী হচ্ছে মিশিগানবাসীরা।

বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, মিশিগানবাসীদের জন্য মঙ্গলবারের আকাশে চাঁদের অদৃশ্য হয়ে যাওয়া মুহূর্তকে ভালোভাবে উপভোগের বিরল সূযোগ। কারণ এই মহাজাগতিক ঘটনা অনেক দিন পর পর হয়ে থাকে।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মিশিগানের পাশাপাশি পুরো উত্তর আমেরিকা জুড়ে দৃশ্যমান হবে।

এদিন ভোরবেলা আমেরিকার পশ্চিমে, সূর্যাস্তের পরে এশিয়া, অস্ট্রেলিয়া এবং বাকি প্রশান্ত মহাসাগর জুড়ে দৃশ্যমান হবে।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় ইউরেনাস গ্রহ চাঁদের উপরে একটি আঙ্গুলের প্রস্থে উজ্জ্বল নক্ষত্রের মতো দৃশ্যমান হবে।

পৃথিবী সূর্য এবং চাঁদের মধ্যে অবস্থান করলে চন্দ্রগ্রহণ ঘটে। ছবি: এপি

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ প্রায় ১ থেকে ১.২০ ঘন্টা স্থায়ী হবে। অর্থাৎ সকাল ৫:১৬ মিনিট থেকে সকাল ৬:৪১ মিনিট (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) পর্যন্ত।

নাসার বিজ্ঞানীরা জানান, চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবী থেকে ২৪২,৭৪০ মাইল (৩৯০,৬৫৩ কিলোমিটার) দূরে থাকবে।পরিষ্কার আকাশে দূরবীন এবং টেলিস্কোপ ব্যবহার করে চন্দ্রগ্রহণ উপভোগ করা যাবে ।

উল্লেখ্য, মিশিগানের এই চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ৫:১৬ মিনিটে এবং ৬:৪১ মিনিটে শেষ হবে।

এটি এই বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ; প্রথমটি ছিল মে মাসে। পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ উপভোগ করার জন্য ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এই সময়ের মধ্যে অনেক আংশিক চন্দ্রগ্রহণ সংগঠিত যাবে।

আরও পড়ুনঃ ‘ব্লাড মুন’ দেখার সাক্ষী হতে চলেছে মিশিগান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১০

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১১

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১২

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৩

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৪

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৫

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৭

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৮

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৯

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

২০