খেলাধুলা ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি ইতিহাসে নতুন মাইলফলক: ইংল্যান্ডের তিনশ

টি-টোয়েন্টিতে ৩০০ রানের জাদুকরী সীমা এখনও ভাঙা হয়নি ভারত কিংবা অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিদের। কিন্তু সেই দেয়াল ভেঙে ইতিহাস গড়ল ইংল্যান্ড। ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে প্রোটিয়াদের বিপক্ষে ইংল্যান্ডের ব্যাটাররা তুলে ফেললেন ৩০৪ রান, আর এতেই পুর্ণাঙ্গ টেস্ট খেলুড়ে কোন দেশ টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার ছুঁল তিনশর ঘর।

 

এই ঐতিহাসিক ইনিংসের নায়ক ফিল সল্ট। কার্ডিফে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়া এই ওপেনার এবার ঝড় তুললেন নিজের ঘরের মাঠে। মাত্র ৬০ বলে অপরাজিত ১৪১ রানের মহাকাব্য গড়লেন তিনি। ইনিংসটি সাজানো ছিল ১৫টি চার ও ৮টি ছক্কায়। ইংল্যান্ডের ব্যাটিং আতশবাজি শুরু হয় অবশ্য জস বাটলারের ব্যাট থেকে। মাত্র ৩০ বলে ৮৩ রানের ঝড় তুলে সল্টের সঙ্গে ১২৬ রানের জুটি গড়েন তিনি। পরে জ্যাকব বেথেল (২৬) ও হ্যারি ব্রুক (৪১*) ছোট ছোট ইনিংসে অবদান রাখেন।

 

সল্টের ইনিংসে আরও এক ইতিহাস তৈরি হয়। মাত্র ৩৯ বলে শতক পূর্ণ করে তিনি ভাঙেন লিয়াম লিভিংস্টোনের ৪২ বলে করা ইংল্যান্ডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। প্রোটিয়াদের বোলারদের অবস্থা ছিল অসহায়। ছয়জন বোলারই দিলেন দুই অঙ্কের বেশি ইকোনমি রেটে রান। লিজাড উইলিয়ামস তিন ওভারেই খরচ করেন ৬২ রান। কেবল বিয়র্ন ফোরচুইনই দু’টি উইকেট তুলে কিছুটা সান্ত্বনা দিতে পারেন দলকে। টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন ভারতের সর্বোচ্চ ছিল ২৯৭, অস্ট্রেলিয়ার ২৬৩। কিন্তু এবার সেই সীমা ভেঙে ইংল্যান্ড বসাল নতুন মাইলফলক—৩০৪!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০