বাংলা সংবাদ ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৫, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাইব্রেকারে আর্সেনালকে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড

এফএ কাপের হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতির পর ডেডলক ভেঙে এগিয়ে যায় ইউনাইটেড। তবে সমতায় ফিরতে বেশিক্ষণ বেগ পেতে হয়নি আর্সেনালের। শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৩ ব্যবধানে ম্যাচ জেতে রেড ডেভিলরা।

 

রোববার (১২ জানুয়ারি) লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে একএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল-ইউনাইটেড। ম্যাচের ৪০তম মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন আর্সেনাল স্ট্রাইকার জেসুস। প্রথমার্ধে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে প্রথম গোলের দেখা পায় ইউনাইটেড। গারনাচোর পাস থেকে গোল করে লিড এনে দেন ব্রনো ফার্নান্দেস। তবে কিছুক্ষণ পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেড ডিফেন্ডার ডালট। এরপর ১০ জনের প্রতিপক্ষ দলকে চেপে ধরে আর্সেনাল। তার ফলও পেয়ে যায় দ্রæত। ৬৩তম মিনিটে বক্সে ইউনাইটেডের গোলরক্ষক ও রক্ষণের খেলোয়াড়রা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে, পোস্টকে পেছনে রেখে দারুণ এক শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল।

 

বাকি সময়ে দুই দলই বেশকিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নায়ক বনে যান ইউনাইটেডের গোলরক্ষক বেয়ান্দির।

সূত্রঃ  এসএম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

১০

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১১

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১২

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১৩

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৪

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৫

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৬

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৮

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৯

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

২০